Logo
Logo
×

Advertisement

চিত্র বিচিত্র

সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে খুলে গেল প্রতিযোগীর দাঁত, অতঃপর

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০১:৫৮ পিএম

সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে খুলে গেল প্রতিযোগীর দাঁত, অতঃপর

সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে খুলে গেল প্রতিযোগীর দাঁত। ছবি: সংগৃহীত

Advertisement

থাইল্যান্ডের জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস গ্র্যান্ড থাইল্যান্ড’-এর মঞ্চে অপ্রত্যাশিত এক ঘটনায়ও মানসিক দৃঢ়তা দেখিয়ে প্রশংসা কুড়িয়েছেন এক প্রতিযোগী। 

দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, প্রতিযোগী কামোলওয়ান চানাগো উদ্বোধনী পর্বে নিজের পরিচয় দিচ্ছিলেন। ঠিক সেই সময় তার দাঁতের ডেন্টাল ভিনিয়ার হঠাৎ খুলে যায়। ঘটনাটি বিচারক ও দর্শকদের সামনে ঘটায় কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।

তবে তিনি বিচলিত না হয়ে খুব স্বাভাবিকভাবে একপাশে সরে দাঁড়িয়ে দ্রুত সেটি ঠিক করেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে আবার বক্তব্য চালিয়ে যান। তার এই পেশাদার আচরণে দর্শকরা মুগ্ধ হন এবং তাকে করতালিতে অভিবাদন জানান।

পরে তিনি ইভনিং গাউন পরে মঞ্চে আবার উপস্থিত হন এবং পুরো পরিবেশনা হাসিমুখে শেষ করেন, যেন কিছুই ঘটেনি।

ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে অনেকেই তার ধৈর্য ও আত্মবিশ্বাসের প্রশংসা করছেন।

প্রতিযোগিতার প্রাথমিক পর্বে এই ঘটনা ঘটলেও চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে শনিবার (২৮ মার্চ)। বিজয়ী প্রতিযোগী ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৬’-এ থাইল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন, যা অনুষ্ঠিত হবে ভারতে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকাস্থ রয়্যাল থাই দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি

ঢাকাস্থ রয়্যাল থাই দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি

বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল থাইল্যান্ড

বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল থাইল্যান্ড

কম দামের ক্যাসিও ঘড়ি পরছেন থাই মন্ত্রী-আমলারা, কারণ কী

কম দামের ক্যাসিও ঘড়ি পরছেন থাই মন্ত্রী-আমলারা, কারণ কী

থাইল্যান্ডে আইএমএফ-বিশ্বব্যাংক বৈঠক, যেসব বিষয় প্রাধান্য পাবে

থাইল্যান্ডে আইএমএফ-বিশ্বব্যাংক বৈঠক, যেসব বিষয় প্রাধান্য পাবে

বন্যার পানিতে জেট স্কি চালিয়ে দিলেন যুবক, এরপর…

বন্যার পানিতে জেট স্কি চালিয়ে দিলেন যুবক, এরপর…

ঘুমের মধ্যে কেন দাঁত কিড়মিড় করে মানুষ? জেনে নিন কারণ

ঘুমের মধ্যে কেন দাঁত কিড়মিড় করে মানুষ? জেনে নিন কারণ

আরও পড়ুন

রাস্তায় রোবট কুকুর হাঁটানোর চাকরি, ঘণ্টায় বেতন ২ হাজার টাকার বেশি

রাস্তায় রোবট কুকুর হাঁটানোর চাকরি, ঘণ্টায় বেতন ২ হাজার টাকার বেশি

কানাডার কোটি টাকার চাকরি ছেড়ে পাহাড়ে শুরু নতুন জীবন

কানাডার কোটি টাকার চাকরি ছেড়ে পাহাড়ে শুরু নতুন জীবন

চীনের কুংফু রোবট উন্মোচন, যেসব কাজে পারদর্শী

চীনের কুংফু রোবট উন্মোচন, যেসব কাজে পারদর্শী

ছোট হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিয়ের আয়োজন, চাপে সংশ্লিষ্ট ব্যবসা

ছোট হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিয়ের আয়োজন, চাপে সংশ্লিষ্ট ব্যবসা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম