৩ হাজার বছরের পাথরে মিলবে মিশরের হারানো মেসেন শহরের সন্ধান?
Advertisement
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৪:০৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মিশরে ৩ হাজার বছরের পুরোনো একটি পাথরের ব্লক আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদরা। ধারণা করা হচ্ছে, প্রাচীন এই পাথরটি হারিয়ে যাওয়া মেসেন শহরের ইতিহাস ও অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।
প্রত্নতত্ত্ববিদদের ধারণা, আবিষ্কৃত পাথরটি মেসেন শহরের একটি ধ্বংসাবশেষের অংশ। শহরটির কাছাকাছি ছিল প্রাচীন ‘রোড অব হোরাস’ নামে পরিচিত একটি সামরিক পথ, যা মিশরকে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের সঙ্গে যুক্ত করত। ধর্মীয় ও ঐতিহাসিক গ্রন্থেও এ পথের উল্লেখ পাওয়া যায়।
আবিষ্কৃত বেলেপাথরটি দুটি খণ্ডে পাওয়া গেছে। এর বিভিন্ন অংশে খোদাই করা লেখা রয়েছে। একটি অংশে মিশরের নিউ কিংডমের বিখ্যাত শাসক দ্বিতীয় রামসেসের উপাধি খোদাই করা। অন্য অংশে মিশরের দেবতা হোরাসকে ওই শহরের অধিপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
সাম্প্রতিক খননকাজে ওই এলাকায় একটি মন্দিরের পাশাপাশি দুর্গ ও গুদামঘরের সন্ধানও মিলেছে। আশপাশের স্থাপনার দেয়ালগুলো কর্দমাক্ত ইট দিয়ে নির্মিত ছিল। এসব মন্দির, দুর্গ ও প্রশাসনিক স্থাপনা প্রাচীন মিশরের নিউ কিংডম যুগের সামরিক ও রসদ সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে।
ঐতিহাসিকদের মতে, পরবর্তী সময়ে অঞ্চলটি গ্রিক ও রোমান শাসকদের নিয়ন্ত্রণেও ছিল। টলেমীয় শাসকেরা খ্রিস্টপূর্ব ৩০৫ থেকে ৩০ সাল পর্যন্ত মিশর শাসন করেন।
তবে আবিষ্কৃত পাথরের খোদাই এখনো নিশ্চিতভাবে প্রমাণ করে না যে বর্তমান টেল আবু সাইফিই প্রাচীন মেসেন শহর। এ বিষয়ে আনুষ্ঠানিক খননকাজ ও বৈজ্ঞানিক গবেষণা অব্যাহত রয়েছে। প্রত্নতত্ত্ববিদরা আশা করছেন, ভবিষ্যৎ অনুসন্ধানে হারিয়ে যাওয়া মেসেন শহরের রহস্য আরও স্পষ্ট হবে।
সূত্র: এনডিটিভি
