Logo
Logo
×

Advertisement

চিত্র বিচিত্র

সরকারি কর্মীদের মনের মানুষ খুঁজে দিচ্ছে এক দেশ! জোগাচ্ছে প্রেম করার খরচও

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পিএম

সরকারি কর্মীদের মনের মানুষ খুঁজে দিচ্ছে এক দেশ! জোগাচ্ছে প্রেম করার খরচও

ছবি: সংগৃহীত

Advertisement

সরকারি কর্মীদের জন্য প্রেমের সঙ্গী খুঁজে দিচ্ছে সরকার। শুধু তাই নয়, পছন্দের মানুষের সঙ্গে প্রথমবার দেখা করার খরচও বহন করছে রাষ্ট্র। শুনতে অবাক লাগলেও এমন উদ্যোগ নিয়েছে এশিয়ার দেশ সিঙ্গাপুর। মূল উদ্দেশ্য অবশ্য প্রেম করানো নয়, বরং কমতে থাকা জন্মহার মোকাবিলা করা।

সিঙ্গাপুরের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত ২১ থেকে ৩৫ বছর বয়সি কর্মীদের জন্য একটি বিশেষ ডেটিং অ্যাপ চালু করা হয়েছে। ‘ফার্স্ট ডেট’ নামের এই অ্যাপে শুধু সরকারি কর্মীরাই নিজেদের নিবন্ধন করতে পারবেন। দেশটির সরকারি প্রযুক্তি সংস্থার উদ্যোগে এবং সরকারি অর্থায়নে তৈরি হয়েছে অ্যাপটি।

অ্যাপে নিবন্ধনের সময় কর্মীদের জীবনযাপন, মূল্যবোধ, পছন্দ-অপছন্দসহ বিভিন্ন বিষয়ে তথ্য দিতে হবে। এসব তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য উপযুক্ত সঙ্গীর সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়ার ব্যবস্থা করবে অ্যাপ।

দুই ব্যক্তির প্রোফাইল পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে হলে তাদের দুজনের কাছেই বার্তা পাঠানো হবে। এরপর ৭২ ঘণ্টার মধ্যে দুজনকে জানাতে হবে, তারা একে অপরের সঙ্গে দেখা করে সম্পর্কটি এগিয়ে নিতে আগ্রহী কিনা।

শুরুতেই দেখা করতে অস্বস্তি থাকলে সেই দূরত্ব কমানোর ব্যবস্থাও রয়েছে অ্যাপে। তবে সরকারের উদ্যোগ এখানেই শেষ নয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপের মাধ্যমে পরিচয়ের পর সম্ভাব্য সঙ্গীর সঙ্গে প্রথমবার দেখা করতে গেলে সেই সাক্ষাতের খরচও সরকার বহন করবে।

কেন সরকারের এমন উদ্যোগ?

এর পেছনে রয়েছে সিঙ্গাপুরের দ্রুত কমে যাওয়া জন্মহার। ২০২৫ সালে দেশটিতে ৩০ হাজারেরও কম শিশুর জন্ম হয়েছে বলে পরিসংখ্যানে উঠে এসেছে। গত প্রায় ছয় দশকের মধ্যে এত কম জন্মের ঘটনা দেখা যায়নি।

ক্রমশ কমতে থাকা জন্মহার নিয়ে উদ্বিগ্ন সিঙ্গাপুর সরকার। কারণ জন্মহার কমে গেলে ভবিষ্যতে কর্মক্ষম মানুষের সংখ্যা কমতে পারে, বাড়তে পারে বয়স্ক মানুষের অনুপাত। দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়তে পারে অর্থনীতি ও দেশের জনসংখ্যাগত ভারসাম্যের ওপর।

এই পরিস্থিতিতে তরুণদের মধ্যে সম্পর্ক, বিয়ে ও সন্তান নেওয়ার আগ্রহ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। সরকারি কর্মীদের দিয়ে শুরু করা ‘ফার্স্ট ডেট’ সেই উদ্যোগেরই অংশ।

সাধারণ মানুষের জন্যও আসতে পারে

বর্তমানে উদ্যোগটি সরকারি কর্মীদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে সাধারণ নাগরিকদের জন্যও এ ধরনের ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। লক্ষ্য হলো তরুণদের পরিচয় ও সম্পর্ক তৈরির সুযোগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদে জন্মহার বৃদ্ধিতে সহায়তা করা।

কম জন্মহারের কারণে এ ধরনের উদ্যোগ সিঙ্গাপুরেই প্রথম নয়। এর আগে জাপানের টোকিও প্রশাসনও তরুণদের সম্পর্ক ও বিয়েতে উৎসাহিত করতে উদ্যোগ নিয়েছে। দক্ষিণ কোরিয়াতেও জন্মহার বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন সময়ে গণবিবাহ ও ঘটকালির আয়োজন করা হয়েছে।

তবে সিঙ্গাপুরের মতো একটি উন্নত ও অর্থনৈতিকভাবে সফল দেশকে সরকারি অর্থ ব্যয়ে তরুণ কর্মীদের জন্য সঙ্গী খোঁজার উদ্যোগ নিতে হওয়া বিশ্বজুড়ে জনসংখ্যা সংকটের নতুন বাস্তবতাই সামনে আনছে।

সূত্র: আনন্দবাজার

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেউ গোপনে আপনাকে পছন্দ করছে? বুঝবেন যে ৬ আচরণে

কেউ গোপনে আপনাকে পছন্দ করছে? বুঝবেন যে ৬ আচরণে

পাঁচ বছরের প্রেম, বিয়ের ৪ বছরেই কেন ভাঙল সংসার?

পাঁচ বছরের প্রেম, বিয়ের ৪ বছরেই কেন ভাঙল সংসার?

গোবিন্দর সঙ্গে ‘প্রেম’ নিয়ে সমালোচনা, কড়া জবাব দিলেন বলিউড অভিনেত্রী

গোবিন্দর সঙ্গে ‘প্রেম’ নিয়ে সমালোচনা, কড়া জবাব দিলেন বলিউড অভিনেত্রী

সাবেক প্রেমিকাকে ভুলতে কত বছর লাগে? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

সাবেক প্রেমিকাকে ভুলতে কত বছর লাগে? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

যে কারণে বিচ্ছেদের পরও এক্সের সঙ্গে যোগাযোগে মন চায়

যে কারণে বিচ্ছেদের পরও এক্সের সঙ্গে যোগাযোগে মন চায়

‘প্রথম দেখাতেই প্রেম’ কি সত্যি? জেনে নিন এর পেছনের বিজ্ঞান

‘প্রথম দেখাতেই প্রেম’ কি সত্যি? জেনে নিন এর পেছনের বিজ্ঞান

আরও পড়ুন

মৎস্যকন্যা কি সত্যিই ছিল, নাকি শুধুই মিথ?

মৎস্যকন্যা কি সত্যিই ছিল, নাকি শুধুই মিথ?

জাপানে ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ২০ লাখ ইয়েন

জাপানে ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ২০ লাখ ইয়েন

সরকারি কর্মীদের মনের মানুষ খুঁজে দিচ্ছে এক দেশ! জোগাচ্ছে প্রেম করার খরচও

সরকারি কর্মীদের মনের মানুষ খুঁজে দিচ্ছে এক দেশ! জোগাচ্ছে প্রেম করার খরচও

নক্ষত্রের মৃত্যুর পর জন্ম নিতে পারে নতুন গ্রহ, বলছেন বিজ্ঞানীরা

নক্ষত্রের মৃত্যুর পর জন্ম নিতে পারে নতুন গ্রহ, বলছেন বিজ্ঞানীরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম