শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা যুগান্তরের রয়েছে
Advertisement
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৬ এএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
পত্রিকার জগতে আধুনিকতা নিয়ে এসেছে যুগান্তর। দৈনিক যুগান্তর শুরু থেকেই বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা এ পত্রিকার রয়েছে।
যুগান্তরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা শেষে আলোচনা সভায় উপস্থিত বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যুগান্তর অনন্য ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের মন জয় করেছে পত্রিকাটি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রেখে আরও এগিয়ে যাক যুগান্তর।
গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভবিষ্যতেও যুগান্তরের ভূমিকা আরও বলিষ্ঠ হবে— এমন আশাবাদ ব্যক্ত করে এ পত্রিকাটির সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন তারা।
স্বজন সমাবেশ ও যুগান্তরের নলছিটি প্রতিনিধি মো. এনায়েত করিম এ অনুষ্ঠানের আয়োজন করে। নলছিটি সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (অব.) ও যুগান্তর স্বজন সমাবেশের উপজেলা আহ্বায়ক সামসুল আলম খান বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো. জোবায়ের হাবিব।
বিশেষ অতিথি ছিলেন নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ আলী, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলার সভাপতি মাওলানা শাহ জালাল হোসাইন জিহাদী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. সাইদুর রহমান কবির, জামায়াতে ইসলামীর উপজেলার সহকারী সেক্রেটারি মো. মনিরুজ্জামান।
নলছিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির জেলা প্রতিনিধি কেএম সবুজের সঞ্চালনায় স্বজন সমাবেশের যুগ্ম আহ্বায়ক ও নলছিটি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. মনিরুজ্জামান, নলছিটি প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন তালুকদার, যুগ্ম সম্পাদক কায়কোবাদ তুপন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম পলাশ, নির্বাহী সদস্য ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি আ. কুদ্দুস তালুকদার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান মৃধা, হাসান আরেফিন, নাগরিক টিভির জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, দ্বীপ্ত টিভি জেলা প্রতিনিধি মো. খালিদ হাসান, যায়যায় দিন প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রিপন, প্রেস ক্লাবের সদস্য দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. মশিউর রহমান রাসেল, জাগো নিউজের জেলা প্রতিনিধি মো. আমিন হোসেন, মো. মাহবুবুর রহমান তালুকদার, নাঈম মল্লিক, সোহেল রানা, মশিউর রহমান খান, কৌশিক আহমেদ, শাকিল খলিফাসহ স্বজন সমাবেশের সদস্য এবং সুধীজন উপস্থিত ছিলেন।
