Logo
Logo
×

সারাদেশ

খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে যুগান্তরের কলম সোচ্চার থাকবে

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ পিএম

গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে যুগান্তরের কলম সোচ্চার থাকবে

দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। খুলনা ব্যুরোর আয়োজনে রোববার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় যুগান্তর খুলনা ব্যুরো ইনচার্জ আহমদ মুসা রঞ্জুর সভাপতিত্বে নিজস্ব প্রতিবেদক নূর ইসলাম রকির পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, সত্যের সন্ধানে নির্ভীক এ শপথকে সামনে রেখে যুগান্তরের পথচলা শুরু হয়েছে। যুগান্তরের কাছে আমাদের চাওয়া গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে তাদের কলম সোচ্চার থাকবে। অসুন্দরের বিরুদ্ধে সব সময় সজাগ থাকবে যুগান্তর। যুগান্তর পত্রিকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে- ভেতরে ও বাইরের স্বচ্ছতা। যুগান্তর আমাদের খুব প্রিয় একটি পত্রিকা। যুগান্তর পত্রিকা পাঠক নন্দিত হয়েছে। সত্য ও ন্যায়কে বিবেচনায় রেখে যুগান্তর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে।

তারা আরও বলেন, ‘পাঠকের অন্তরজুড়ে’- এ স্লোগানে দীর্ঘ সময়ের পথপরিক্রমায় দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের নানা খবরে যুগান্তর তার পাঠকদের মন জয় করে নিয়েছে। অনেক শুভকামনা প্রতিষ্ঠাবার্ষিকীতে। শুভ হোক আগামীর পথচলা।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় তথ্য গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান, নগর বিএনপি’র সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন, নগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ জাহাঙ্গীর হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর আমির মুফতি আমানুল্লাহ, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি রাশিদুল ইসলাম, সেক্রেটারি আব্দুর রাজ্জাক রানা, সহ-সভাপতি মো. আনিসুজ্জামান, কালের কণ্ঠের ব্যুরোপ্রধান এইচএম আলাউদ্দিন, খুলনা প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নুর, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, প্রথম আলোর খুলনার নিজস্ব প্রতিবেদক উত্তম মণ্ডল, যমুনা টিভির স্টাফ রিপোর্টার প্রবীর বিশ্বাস, আজকের পত্রিকার কাজী শামীম, কালবেলার ব্যুরো চিফ মো. বশির হোসেন, সাংবাদিক মো. মিলন, মোস্তফা কামাল, একরামুল হক লিপু প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল, নিরাপদ সড়ক চাইসহ বিভিন্ন সংগঠনের নেতারা দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম