Logo
Logo
×

সারাদেশ

যুগান্তরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

রায়পুরায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Icon

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১০ এএম

রায়পুরায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দৈনিক যুগান্তরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন পথ ও প্রান্তরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে পথচারী এবং খোলা আকাশের নিচে বসবাসরত মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন দৈনিক যুগান্তর রায়পুরা উপজেলা প্রতিনিধি প্রণয় ভৌমিক।

এ সময় সার্বিক সহযোগিতা করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, সহকারি কমিশনার (ভূমি) মুনমুন পাল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. নুরুদ্দিন আহমেদ।

স্বেচ্ছাসেবক হিসেবে সোহান, রাকিব, জাকারিয়া সহ আরও অনেকে মানবিক এ কার্যক্রমে সহযোগিতা করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম