Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

রাকসু

বিজয়ী হলেন জুলাই আন্দোলনে চোখ হারানো দ্বীপ মাহবুব

Advertisement

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১১:০১ এএম

বিজয়ী হলেন জুলাই আন্দোলনে চোখ হারানো দ্বীপ মাহবুব

দ্বীপ মাহবুব। ছবি: সংগৃহীত

Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে ছাত্রশিবির মনোনীত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ থেকে বিজয়ী হয়েছেন জুলাই আন্দোলনে চোখ হারানো ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) শিক্ষার্থী দ্বীপ মাহবুব।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

নির্বাচনে বিজয় প্রসঙ্গে দ্বীপ মাহবুব বলেন, জুলাই আন্দোলনে আমি আমার চোখ হারিয়েছি। শিক্ষার্থীরা আমাকে সর্বোচ্চ মূল্যায়ন করেছেন- আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি চাই, যে উদ্দেশ্যে আমি আমার চোখ হারিয়েছি, তা যেন বাস্তবায়ন করতে পারি। এ সময় তিনি সব শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের অংশ হিসেবে ৪ আগস্ট পাবনা শহরে এক ছাত্রমিছিলে আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খান ও তার সহযোগীরা অতর্কিতে গুলি চালান। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী নিহত হন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বীপ মাহবুবসহ আরও অনেকে গুরুতর আহত হন। দ্বীপের চোখে গুলি লাগে, যা ভেদ করে মস্তিষ্কে প্রবেশ করে। পাঁচ মাসের দীর্ঘ চিকিৎসা শেষে তিনি আবারও ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে সক্ষম হন। তবে এই হামলার ফলে তার বাম হাত ও পা প্যারালাইজড হয়ে যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাকসুর প্রতিশ্রুতি বিস্তর বাস্তবায়ন সামান্য

মেয়াদের বাকি এক মাস রাকসুর প্রতিশ্রুতি বিস্তর বাস্তবায়ন সামান্য

জামায়াতের লংমার্চে রাকসু ভিপি, অন্যরা বলছেন ‘সুবিধাবাদী’

জামায়াতের লংমার্চে রাকসু ভিপি, অন্যরা বলছেন ‘সুবিধাবাদী’

তিন তদন্ত কমিটি, রিপোর্ট জমা পড়েনি একটিরও

দেড় বছরে আম্মারের সহিংস কর্মকাণ্ড তিন তদন্ত কমিটি, রিপোর্ট জমা পড়েনি একটিরও

রাকসু জিএস আম্মারের খরচের বাজেট নিয়ে অসন্তোষ রাবি শিবির সভাপতির

রাকসু জিএস আম্মারের খরচের বাজেট নিয়ে অসন্তোষ রাবি শিবির সভাপতির

তিন তদন্ত কমিটির একটিরও প্রতিবেদন জমা হয়নি দেড় বছরে

আম্মারের সহিংস কর্মকাণ্ড তিন তদন্ত কমিটির একটিরও প্রতিবেদন জমা হয়নি দেড় বছরে

১ কোটি ২৯ লাখ টাকার মধ্যে ভাউচার নেই ৬২ লাখেরই

১০ মাসে রাকসুর ৪২ কর্মসূচি ১ কোটি ২৯ লাখ টাকার মধ্যে ভাউচার নেই ৬২ লাখেরই

আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি

সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি

চবিতে অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে ব্যবস্থা

চবিতে অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে ব্যবস্থা

ছুটি শেষে স্কুল খুলছে সোমবার, কলেজে ক্লাস শুরু ১ নভেম্বর

ছুটি শেষে স্কুল খুলছে সোমবার, কলেজে ক্লাস শুরু ১ নভেম্বর

পবিপ্রবিতে নিয়োগে অনিয়ম সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম