Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

শিবিরকে কীভাবে হারাতে হবে, কৌশল বাতলে দিলেন মির্জা গালিব

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১২:৪৫ পিএম

শিবিরকে কীভাবে হারাতে হবে, কৌশল বাতলে দিলেন মির্জা গালিব

Advertisement

দেশের প্রায় সব বড় শিক্ষাপ্রতিষ্ঠানেই ইতোমধ্যে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একক আধিপত্য দেখিয়েছে। ডাকসু, চাকসুর পর আজ রাকসুতেও ভূমিধস বিজয় পেয়েছে দলটি। ছাত্রদলসহ অন্য সংগঠনগুলোর অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য, তারাও প্রতিদ্বন্দ্বিতা করেছে ভালোভাবে।

তবে শিবিরকে যেন হারানোই যাচ্ছে না! তিন ছাত্রসংসদ নির্বাচনের পর এমনই দাঁড়িয়েছে পরিস্থিতি। এ অবস্থায় ছাত্রশিবিরকে হারানোর কৌশল বাতলে দিলেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। শুক্রবার (১৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘শিবিরকে হারাইতে হলে মেধাবী হইতে হবে।’

ড. গালিব বলেন, ‘চাকসুতে ২৬টি পদের মধ্যে ২৪টি শিবিরের প্যানেল পাইছে, আর রাকসুতে ২৩টির মধ্যে ২২টি (২০টি হবে)। ছাত্রদল ডাকসু, জাকসু, চাকসু, রাকসু - সব মিলায়ে পাইছে শুধু একটা এজিএস। এই যে সারা দেশব্যাপী বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ তরুণীদের একচেটিয়া সাপোর্ট পাইতেছে শিবির - এইটা এক নতুন বাংলাদেশের গল্প বলতেছে।’

তিনি আরও বলেন, ‘অছাত্র, বয়স্ক ছাত্র, সন্ত্রাসী, চাঁদাবাজ, চিৎকার চেচামেচি করা পুরাতন রাজনৈতিক স্টাইল দিয়া আর রাজনীতি করা যাবে না। শিবিরকে হারাইতে হলে মেধাবী হইতে হবে, ছাত্রদের অধিকার নিয়া কনস্ট্রাকটিভ রাজনীতি করতে হবে, আর দেখতে শুনতেও ব্যক্তিত্ববান কিউট সুইট টাইপের হইতে হবে। গুণ্ডা গুণ্ডা ভাব থাকলে আর হবে না।’

পোস্টের শেষ অংশে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক লেখেন, ‘এমন এক বাংলাদেশই তো আমরা চাইছিলাম আমাদের সারাটা জীবন ধরে।’

এদিকে শুক্রবার (১৭ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫–এর ফল ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। এরপরই এই পোস্ট করেন মির্জা গালিব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমরা নিজেরা হল দখল করব না, কাউকে করতেও দেব না’

‘আমরা নিজেরা হল দখল করব না, কাউকে করতেও দেব না’

‘সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শিবির গুপ্ত রাজনীতি করার কৌশল অবলম্বন করেছিল’

‘সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শিবির গুপ্ত রাজনীতি করার কৌশল অবলম্বন করেছিল’

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

শিবিরের রাজনীতি বুঝা শেষ আমার: আম্মার

শিবিরের রাজনীতি বুঝা শেষ আমার: আম্মার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের শ্যালকের দাবি, ‘আমি ছাত্রশিবির করতাম’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের শ্যালকের দাবি, ‘আমি ছাত্রশিবির করতাম’

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্রশ্ন দুবার, যা বলছে কর্তৃপক্ষ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্রশ্ন দুবার, যা বলছে কর্তৃপক্ষ

তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য

তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চায় জাবি প্রশাসন

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চায় জাবি প্রশাসন

উপাচার্যের রুটিন দায়িত্ব নিয়ে জানেন না চুয়েট শিক্ষকরা

উপাচার্যের রুটিন দায়িত্ব নিয়ে জানেন না চুয়েট শিক্ষকরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম