Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

জিয়াউর রহমান-খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার মাহফিল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১০:০৩ পিএম

জিয়াউর রহমান-খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার মাহফিল

Advertisement

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য-দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়েছে।  

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মহসিন হলের মাঠে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভর উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের প্রায় ২ হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে রাজধানীর কাকরাইল, বিজয়নগর, নয়াপল্টনসহ আশাপাশের এলাকার ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন শুভ।

অনুষ্ঠানে শরীফ প্রধান শুভ বলেন, পবিত্র মাহে রমজানে আমরা একত্রিত হয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে। তাদের দেশপ্রেম, ত্যাগ ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি—তিনি যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে আমরা বিএনপি চেয়ারম্যান ও আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সুস্বাস্থ্য-দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে শক্তি-সাহস দান করেন।

তিনি বলেন, রমজান হলো সংযম, সহমর্মিতা ও মানবতার মাস। এই মাস আমাদের শিক্ষা দেয়— সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে। আমি বিশ্বাস করি— রাজনীতি মানে শুধু ক্ষমতার জন্য সংগ্রাম নয়, রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো। সেই চেতনা থেকেই আজকের ইফতার মাহফিলের পাশাপাশি আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণের উদ্যোগ নিয়েছি। আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির প্রকৃত উদ্দেশ্য। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। ছাত্রদল সবসময় অন্যায়, অবিচার ও স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং থাকবে। আমরা ঐক্যবদ্ধ থেকে আগামীতেও দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাব।  

শুভ বলেন, ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে ছিল এবং থাকবে। মহান আল্লাহর কাছে দোয়া করি— তিনি যেন আমাদের দেশকে শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের পথে পরিচালিত করেন এবং আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার তৌফিক দান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বায়েজিদ শ্রাবণ, রুহুল আমিন প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আমানুল্লাহ, হাসান আবিদুর রেজা বায়েজিদ, অমর একুশে হলের সাবেক সভাপতি আবদুল্লাহ রিয়াদ,যুগ্ম সম্পাদক বিএম কাউসার, এজিএস সজীব ভূইয়া, জাহিদ হসান, সাংস্কৃতিক সম্পাদক রিদওয়ান, আবুজর গিফারী মাহফুজ, সোয়াইব ইসলাম ওমি; বিজয় একাত্তর হলের সদস্যসচিব সাকিব বিশ্বাস, ফাহিম, ইকবাল, ইয়াহিয়া, মাহমুদ, তুহিন; জসিমউদদীন হলের যুগ্ম আহ্বায়ক সিফাত ইবনে আমিন, তানজিউর, জিসান; জিয়াউর রহমান হলের রিজওয়ান; মুজিব হলের মেজবাহ, আবুল কালাম আকাশ, নিশ্চয়, প্রান্ত, লাবিব, সাদাব, ফয়সাল কবি, তালেব, রোমান, সজীব; অমর একুশে হলের যুগ্ম আহ্বায়ক কাদের, মোসাদ্দেক, নাহিদ; এফ রহমান হলের আহসান হাবীব, হাসান; সার্জেন্ট জহুরুল হক হলের নাফিজ; জগন্নাথ হল ছাত্রদলের লিংকন, চন্দনসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

মিছিলে ছাত্রদল নেতার পেছনে কিশোর গ্যাং লিডার, ছবি ভাইরাল

মিছিলে ছাত্রদল নেতার পেছনে কিশোর গ্যাং লিডার, ছবি ভাইরাল

আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের মিছিল

আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের মিছিল

ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি শিবির সভাপতির

ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি শিবির সভাপতির

ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ

রাশেদ খানের পোস্ট ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ

আরও পড়ুন

একাদশে ভর্তি আবেদনের সময় আরও বাড়ছে

একাদশে ভর্তি আবেদনের সময় আরও বাড়ছে

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থি: আইডিইবি

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থি: আইডিইবি

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম