Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

কোন বোর্ডে পাশের হার কত?

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১০:৩৫ এএম

কোন বোর্ডে পাশের হার কত?

সংগৃহীত

Advertisement

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে সোমবার (১০ আগস্ট)। এবার গড় পাশের হার আগের বছরের তুলনায় কমে দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে, যেখানে ২০২৫ সালে এই হার ছিল ৬৮.৪৫ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে—এবার ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন জিপিএ-৫ পেয়েছে, গতবার যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাশের হার এবার ৬৪.০৫ শতাংশ, গত বছরের ৬৮.০৪ শতাংশের তুলনায় প্রায় ৪ শতাংশ পয়েন্ট কম।

এবার সর্বোচ্চ পাশের হার ঢাকা বোর্ডে এবং সর্বনিম্ন মাদরাসা বোর্ডে। ঢাকায় শতকরা ৭১.৬৩ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন। এরপরই আছে যশোর বোর্ড, সেখানে পাশের হার ৬৬.২৭%। তৃতীয় স্থানে থাকা কুমিল্লা বোর্ডে পাশের হার ৬৫.৪২%।

বাকি আট স্থানে আছে যথাক্রমে রাজশাহী (৬৩.৬৭%), বরিশাল (৬০.৩৫%), চট্টগ্রাম (৫৯.৪৮%), সিলেট (৫৮.৩৩%), দিনাজপুর (৫৮.০৫%), ময়মনসিংহ (৫৭.৩৯%), কারিগরি বোর্ড (৫৮.২০%), মাদরাসা বোর্ড (৫৫.৪৯%)।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিল—এর মধ্যে সাধারণ বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডের দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের এসএসসি (ভোকেশনাল)-এ ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ছিল।

ফল পুনর্নিরীক্ষণের জন্য ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খাতা মূল্যায়নের ভুলে শাস্তি পাচ্ছেন দেড় সহস্রাধিক পরীক্ষক!

খাতা মূল্যায়নের ভুলে শাস্তি পাচ্ছেন দেড় সহস্রাধিক পরীক্ষক!

এসএসসি পুনঃনিরীক্ষণে পাশ করা শিক্ষার্থীদের আবেদনের শেষ তারিখ কাল

এসএসসি পুনঃনিরীক্ষণে পাশ করা শিক্ষার্থীদের আবেদনের শেষ তারিখ কাল

পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন নিয়ে যে নতুন তথ্য দিল বোর্ড

পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন নিয়ে যে নতুন তথ্য দিল বোর্ড

খাতা চ্যালেঞ্জ করে ভাগ্য খুলল ৭৯ শিক্ষার্থীর

বরিশাল বোর্ড খাতা চ্যালেঞ্জ করে ভাগ্য খুলল ৭৯ শিক্ষার্থীর

পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ২০৭ জন, ফেল থেকে পাশ ৩৩৬

পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ২০৭ জন, ফেল থেকে পাশ ৩৩৬

এসএসসির খাতা কি দ্বিতীয়বার মূল্যায়নের আবেদন করা যায়?

এসএসসির খাতা কি দ্বিতীয়বার মূল্যায়নের আবেদন করা যায়?

আরও পড়ুন

ইবিতে উত্তরপত্র হারানোর ঘটনায় তদন্ত কমিটি

ইবিতে উত্তরপত্র হারানোর ঘটনায় তদন্ত কমিটি

অবশেষে ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা, বকেয়া নিয়ে যা জানানো হলো

অবশেষে ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা, বকেয়া নিয়ে যা জানানো হলো

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

মেয়াদ শেষের ১৭ দিন আগে চাকসু সদস্যের শপথ, নেপথ্যে কী?

মেয়াদ শেষের ১৭ দিন আগে চাকসু সদস্যের শপথ, নেপথ্যে কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম