Logo
Logo
×

Advertisement

রাজধানী

মাদক বিক্রির টাকা ভাগাভাগি দ্বন্দ্বে তুরাগে যুবক নিহত

Icon

তুরাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০২:৩২ এএম

মাদক বিক্রির টাকা ভাগাভাগি দ্বন্দ্বে তুরাগে যুবক নিহত

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি দ্বন্দ্বে সজিব হাসান (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তুরাগ থানাধীন নলভোগ কফিল মেম্বারের বাড়ির পাশে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, মাদক বিক্রির টাকা কম দেওয়ায় স্থানীয় রুবেল নামের অপর এক যুবকের মারধরে সজিবের মৃত্যু হয়। সজিব অভিযুক্ত রুবেলের সঙ্গে একসঙ্গে মাদকদ্রব্য বিক্রিতে জড়িত ছিল বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা যুগান্তরকে জানায়,  রাতে মাদক বিক্রির টাকা কম দেওয়ায় রুবেলের এলোপাতারি মারধর ও দেশীয় অস্ত্রের আঘাতে সজিব গুরুতর আহত হয়। পরে কয়েকজন মিলে সজিবকে উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মেডিকেল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত মারধরের কারণে সজিব মারা গেছে।

রাতে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান যুগান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম গিয়ে লাশ উদ্ধার করেছে। রুবেলের বিরুদ্ধে আমাদের থানায় আগেরও মামলা আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তুরাগে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ শিশু, চলছে উদ্ধার অভিযান

তুরাগে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ শিশু, চলছে উদ্ধার অভিযান

তুরাগে পিকনিক করতে গিয়ে ট্রলার থেকে পড়ে কিশোরের মৃত্যু

তুরাগে পিকনিক করতে গিয়ে ট্রলার থেকে পড়ে কিশোরের মৃত্যু

তুরাগের বস্তিতে ভয়াবহ আগুন, ৩০ ঘর পুড়ে ছাই

তুরাগের বস্তিতে ভয়াবহ আগুন, ৩০ ঘর পুড়ে ছাই

দিয়াবাড়িতে ফ্ল্যাটে ঢুকে গৃহকর্ত্রী হত্যা, দারোয়ান-ভাড়াটিয়া গ্রেফতার

দিয়াবাড়িতে ফ্ল্যাটে ঢুকে গৃহকর্ত্রী হত্যা, দারোয়ান-ভাড়াটিয়া গ্রেফতার

পাকিস্তান-আফগানিস্তান আলোচনায় অচলাবস্থা

পাকিস্তান-আফগানিস্তান আলোচনায় অচলাবস্থা

আরও পড়ুন

মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন, ৪ মামলায় আসামি দুই হাজার

মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন, ৪ মামলায় আসামি দুই হাজার

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম