Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তুরাগে পিকনিক করতে গিয়ে ট্রলার থেকে পড়ে কিশোরের মৃত্যু

Advertisement

Icon

জাভেদ মোস্তফা, ঢাকা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:১০ পিএম

তুরাগে পিকনিক করতে গিয়ে ট্রলার থেকে পড়ে কিশোরের মৃত্যু

Advertisement

তুরাগ নদীতে বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) রাতে সাভারের আশুলিয়া বাজার এলাকার তুরাগ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিহত সুমন (১৭) ঢাকা জেলার তুরাগ থানার রানাবোলা এলাকার বাসিন্দা। তিনি শাহ আলম ও অমলা বেগমের ছেলে।

পুলিশ জানায়, বন্ধুদের সঙ্গে পিকনিক করতে ট্রলারে করে তুরাগ নদীতে যান সুমন। একপর্যায়ে ট্রলার থেকে নামার সময় হুড়োহুড়ির মধ্যে নদীতে পড়ে তলিয়ে যান তিনি। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

শুক্রবার রাতে আশুলিয়া বাজারের গরুর হাটসংলগ্ন তুরাগ নদীতে জেলেরা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

উদ্ধারের সময় মরদেহের সঙ্গে একটি মোবাইল ফোন পাওয়া যায়। ফোনটি পানিতে নষ্ট হয়ে গেলেও সিমকার্ডের তথ্যের ভিত্তিতে নিহতের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ।

আশুলিয়া থানার  কর্মকর্তা (তদন্ত) মো. মমিনুল জানান, নিহতের বড় ভাই সালাউদ্দিন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তুরাগে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ শিশু, চলছে উদ্ধার অভিযান

তুরাগে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ শিশু, চলছে উদ্ধার অভিযান

মাদক বিক্রির টাকা ভাগাভাগি দ্বন্দ্বে তুরাগে যুবক নিহত

মাদক বিক্রির টাকা ভাগাভাগি দ্বন্দ্বে তুরাগে যুবক নিহত

তুরাগের বস্তিতে ভয়াবহ আগুন, ৩০ ঘর পুড়ে ছাই

তুরাগের বস্তিতে ভয়াবহ আগুন, ৩০ ঘর পুড়ে ছাই

দিয়াবাড়িতে ফ্ল্যাটে ঢুকে গৃহকর্ত্রী হত্যা, দারোয়ান-ভাড়াটিয়া গ্রেফতার

দিয়াবাড়িতে ফ্ল্যাটে ঢুকে গৃহকর্ত্রী হত্যা, দারোয়ান-ভাড়াটিয়া গ্রেফতার

পাকিস্তান-আফগানিস্তান আলোচনায় অচলাবস্থা

পাকিস্তান-আফগানিস্তান আলোচনায় অচলাবস্থা

আরও পড়ুন

চসিক নগরভবনে পুলিশের অভিযান আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম