Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুজনের

Icon

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৬:৩৭ পিএম

মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুজনের

প্রতীকি ছবি

Advertisement

সিলেটের ফেঞ্চুগঞ্জে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় সিলেট-মৌলভীবাজার সড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সিলেট জেলার মোগলাবাজার থানার চর মোহাম্মদপুর গ্রামের সুফিয়ান ইসলাম নাহিদ (২০) ও মোহাম্মদ সায়েম আহমদ (১৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাহিদ ও সায়েম জেলা শহর থেকে মোটরসাইকেলে করে মৌলভীবাজার যাচ্ছিলেন। পথে ফেঞ্চুগঞ্জের ইলাশপুর এলাকায় সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, লাশ দুটি উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

স্বামী হারানোর পর মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন মা, সেটাও শেষ

স্বামী হারানোর পর মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন মা, সেটাও শেষ

পাঁচ ঘণ্টা পর শিক্ষার্থীদের সড়ক-রেলপথ অবরোধ প্রত্যাহার

পাঁচ ঘণ্টা পর শিক্ষার্থীদের সড়ক-রেলপথ অবরোধ প্রত্যাহার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম