Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লালমনিরহাটে গণমিছিল-গণসমাবেশ

তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ পিএম

তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি

Advertisement

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ বৃহস্পতিবার লালমনিরহাটের হাতীবান্ধায় গণমিছিল ও গণসমাবেশ করেছে। আন্দোলনকারীরা আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার আওতায় কাজ শুরুর দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর থেকে হাতীবান্ধা হেলিপ্যাড মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকে লোকজন। পরে সেখান থেকে আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে বের হয় গণমিছিল।

এতে তিস্তাপারের কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। মিছিলটি প্রায় দেড় কিলোমিটার প্রদক্ষিণ করে। পরে হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্দোলনের সমন্বয়কারী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের সভাপতিত্বে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারী, উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়ন তিস্তাপারের দুই কোটি মানুষের গণদাবি। আমরা জানি না এটি বাস্তবায়নে সরকার কেন গড়িমসি করছে। আমরা চাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই যেন মহাপরিকল্পনার কাজ শুরু হয়। তফসিল দেওয়ার সঙ্গে সঙ্গে নানা জটিলতা শুরু হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মহেন্দ্রনগর খাল ও ধরলা নদীর তীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

মহেন্দ্রনগর খাল ও ধরলা নদীর তীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

ছাগল খুঁজতে গিয়ে ভারতীয় বাঘের মুখে নারী, বাঁচাতে গিয়ে আহত আরও ২

ছাগল খুঁজতে গিয়ে ভারতীয় বাঘের মুখে নারী, বাঁচাতে গিয়ে আহত আরও ২

লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ

লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ

বিচারক আরিফুল ইসলাম বরখাস্ত

বিচারক আরিফুল ইসলাম বরখাস্ত

চলন্ত বাসে সন্তান প্রসব, যে সুবিধা পাবে মা ও শিশু

চলন্ত বাসে সন্তান প্রসব, যে সুবিধা পাবে মা ও শিশু

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম