Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১১:১৫ এএম

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

Advertisement

লক্ষ্মীপুরের রামগঞ্জে মা জুলেখা বেগম (৫৪) ও তার মেয়ে কলেজছাত্রী তানহা আক্তার মীমকে (১৯) গলা কেটে হত্যার ঘটনায় সোহেল রানা (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (১০ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।   সোহেল রানা নিহতদের আত্মীয়। তিনি একই বাড়ির মোজাম্মেল হোসেন বাহারের ছেলে। 

রামগঞ্জ থানার ওসি আব্দুল বারী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।  ওসি জানান, জিজ্ঞাসাবাদের জন্য সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে। 

এদিকে হত্যার ঘটনায় শুক্রবার রাতে রামগঞ্জ থানায় মামলা করেন নিহত জুলেখার স্বামী ব্যবসায়ী মিজানুর রহমান। এতে অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। এর আগে জেলা সদর হাসপাতালে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। বিকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।   

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকাল থেকে রাত ৯টার মধ্যে রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ইছাপুর গ্রামে দুর্বৃত্তদের হাতে খুন হন জুলেখা বেগম ও তার মেয়ে কলেজ ছাত্রী তানহা আক্তার মীম। বাসভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে তাদের লাশ পাওয়া যায়। ঘটনার সময় বাড়িতে অন্য কেউ ছিল না। মিজানুর রহমান তার ছেলে ফরহাদকে নিয়ে রামগঞ্জের শহরের সোনাপুর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন।    

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

নারীকে মারধরের অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেফতার

নারীকে মারধরের অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেফতার

যুবককে তুলে নিয়ে হত্যার ৪ দিন পর প্রধান আসামি গ্রেফতার

যুবককে তুলে নিয়ে হত্যার ৪ দিন পর প্রধান আসামি গ্রেফতার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম