Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভারতে পাচারকালে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেফতার ১

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১২:৫৮ পিএম

ভারতে পাচারকালে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেফতার ১

Advertisement

ভারতে পাচারকালে সাভার থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে জড়িত পাচারকারী সদস্য দেলোয়ার হোসেন (৬১) নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে। 

শনিবার (১১ অক্টোবর)  সকালে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির যুগান্তরকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায়  ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর থেকে কষ্টিপাথরের মূর্তি উদ্ধারসহ বহনকারী ওই ব্যক্তিকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে কিছুই  না বলাতে শনিবার ৩ দিনের রিমেন্ডের জন্য তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গোয়ালমারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। 

শাহীনুর কবির বলেন, সাভারের আমিন বাজার থেকে একটি পিকআপ নিয়ে ভারতের উদ্দেশ্যে যাচ্ছিল ঐ ব্যাক্তি। বিষ্ণু মূর্তিটি গাড়ীর ভিতর একটি ফ্রিজের বাক্সের ভেতর লুকানো অবস্থায় ছিল। ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় পিকআপ নিয়ে পৌঁছালে পুলিশ ঐ পিক আপটি তল্লাশি করে। পরে ১৬৫ কেজি ওজনের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে যার অনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। 

গ্রেফতারকৃত দেলোয়ারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে করলে জানা যায়, একটি চক্র এই বিষ্ণু মূর্তিকে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। সে শুধু বহনকারী। সে কাউকে চেনে না।   

এ সময় তিনি আরো জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।      

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

নারীকে মারধরের অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেফতার

নারীকে মারধরের অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেফতার

যুবককে তুলে নিয়ে হত্যার ৪ দিন পর প্রধান আসামি গ্রেফতার

যুবককে তুলে নিয়ে হত্যার ৪ দিন পর প্রধান আসামি গ্রেফতার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম