Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পীরগঞ্জে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষে আহত ১০

Icon

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৫:১০ পিএম

পীরগঞ্জে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষে আহত ১০

Advertisement

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাত্রদলের দুগ্রুপের মধ্যে বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষে ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পৌর ছাত্রদলের সদস্য সচিব জীবন হামিদ এবং ছাত্রদল কর্মী শ্রাবণ ও শুভ গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে মেয়ে বন্ধু নিয়ে বিরোধ চলছিল। এর জেরে রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দুপক্ষের মধ্যে পীরগঞ্জ পৌর শহরের বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষ বাধে। 

উভয়পক্ষ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে পথচারী রমজান আলী, ছাত্র দলের তুহিন, হাসান আলী, জসিম, আরাবি, সুমন, বাপ্পি, যুবদলের হায়দার ও রিয়নসহ কমপক্ষে ১০জন আহত হলে তাদের মধ্যে অনেকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেয়। 

পরে পথচারী রমজান আলী ও তুহিনকে আশঙ্কাজনকে অবস্থা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা অনেকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। 

পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া বলেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমান ঢাকায় রয়েছেন। তিনি আসলে বিষয়টি নিয়ে দলীয় ফরামে আলোচনা করা হবে। আমি এখন কিছু বলতে পারছি না।

পীরগঞ্জ থানার এসআই আব্দুল হালিম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় কোনো মামলা হয়নি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম