Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ট্রাকচাপায় প্রাণ গেল জাবি শিক্ষার্থীর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৩:১২ পিএম

ট্রাকচাপায় প্রাণ গেল জাবি শিক্ষার্থীর

Advertisement

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ফারহানা ওয়াহিদা অমি (২৬) নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ফতেপুর ব্রিজের কাছে।

নিহত ফারহানা মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিসপাড়ার আব্দুল ওয়াহেদ চঞ্চলের মেয়ে এবং কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের গণিত শিক্ষক রাইনুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী মেহরাব হোসেন জানিয়েছেন, সকালে রাইনুল ইসলাম মোটরসাইকেলে তার স্ত্রী অমিকে নিয়ে মেহেরপুর সদর উপজেলার রামদাসপুরে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে ফতেপুর এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা একটি বালিভর্তি ট্রাকের সামনে মোটরসাইকেলটি চলে আসে। ট্রাক ওভারটেক করার সময় মোটরসাইকেলটি পাশের ইটের গাদায় ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায় এবং মুহূর্তের মধ্যে ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই ফারহানা ওয়াহিদা অমি নিহত হন। 

মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

স্বামী হারানোর পর মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন মা, সেটাও শেষ

স্বামী হারানোর পর মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন মা, সেটাও শেষ

পাঁচ ঘণ্টা পর শিক্ষার্থীদের সড়ক-রেলপথ অবরোধ প্রত্যাহার

পাঁচ ঘণ্টা পর শিক্ষার্থীদের সড়ক-রেলপথ অবরোধ প্রত্যাহার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম