Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাহাড়ে নামার সময় বাস উল্টে নিহত ২

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৬:০৫ পিএম

পাহাড়ে নামার সময় বাস উল্টে নিহত ২

Advertisement

খাগড়াছড়িতে পাহাড়ে নামার সময় যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহণের একটি বাস সাপমারা এলাকায় পৌঁছলে পুলিশ চেকপোস্টের পর পাহাড়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা দুইজনের  মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।

মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী জানান, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্বশান্তি কামনায় প্রবারণা পূর্ণিমা উদযাপন

বিশ্বশান্তি কামনায় প্রবারণা পূর্ণিমা উদযাপন

খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে অবরোধ শেষ, চলছে যানবাহন

খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে অবরোধ শেষ, চলছে যানবাহন

খাগড়াছড়িতে অবরোধ চলছে

খাগড়াছড়িতে অবরোধ চলছে

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

মা বাজারে, ফাঁকা বাড়িতে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

মা বাজারে, ফাঁকা বাড়িতে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম