Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কন্যা সন্তান জন্ম হওয়ায় খালে ফেলে হত্যা, গ্রেফতার মা

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০২:৪৪ পিএম

কন্যা সন্তান জন্ম হওয়ায় খালে ফেলে হত্যা, গ্রেফতার মা

নবজাতককে হত্যায় অভিযুক্ত মা শারমিন আক্তার। ছবি: যুগান্তর

Advertisement

সাতক্ষীরার কলারোয়ায় পরপর দুই কন্যা সন্তান জন্মের পর আবারও মেয়ে জন্ম নেওয়ায় পাঁচ দিনের নবজাতক কন্যাকে খালে ফেলে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত মা শারমিন আক্তারকে (৩২) গ্রেফতার করেছে। সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে কলারোয়া থানার ওসি শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, সোমবার দিবাগত রাত ৮টার দিকে শিশুটির বাবা ইব্রাহিম খলিল (৪২) থানায় এসে কন্যা শিশু নিখোঁজের বিষয়ে একটি জিডি করতে চান। তার বক্তব্য সন্দেহজনক মনে হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মা শারমিনের সঙ্গে কথা বলেন। জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করেন, তাদের পাঁচ বছর ও দেড় বছরের দুটি কন্যা সন্তান রয়েছে। পরপর কন্যা সন্তান জন্ম নেওয়ায় তিনি নবজাতক শিশুটিকে খালে ফেলে দেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পাশের সরকারি খালের কচুরিপনার মধ্য থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন। 

ওসি জানান, শিশুর দাদী খাদিজা খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শারমিন আক্তারকে আদালতে পাঠানো হয়েছে। মৃত শিশুর ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা মনসুর আলী জানান, সোমবার সন্ধ্যা থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না বলে মা-বাবা দাবি করছিলেন, তবে তাদের আচরণ সন্দেহজনক ছিল। পরে রাতেই পুলিশ ও ডিবি যৌথভাবে অভিযান চালিয়ে খাল থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন সরকার, ডিবি ও পিবিআই কর্মকর্তাসহ স্থানীয় বাসিন্দারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

ছাত্রদল নেতা শাকিল হত্যা দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম