Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জমি নিয়ে বিরোধে নারী নিহত, আহত ৫

Icon

শেরপুর উত্তর প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৬:০৩ পিএম

জমি নিয়ে বিরোধে নারী নিহত, আহত ৫

Advertisement

শেরপুরের ঝিনাইগাতীতে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মরিচ ফুল (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মরিচ ফুল ওই এলাকার মৃত হাশেম আলীর স্ত্রী।

আহতরা হলেন— জসমত আলী (৩৫), হুজুরা বেগম (৩০), শুকুর আলী (২২), সুজন আলী (২৫) ও সুহাগ (২৮)। এর মধ্যে জসমত আলীকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতের দেবর লাল মিয়া জানান, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ কালাম গংদের সঙ্গে জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছিল এবং নিহত মরিচ ফুলের কাছে বেশ কিছু নগদ টাকা হাওলাত নেয় কালাম। সকালে বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে মরিচ ফুলের বুকে ছুরি বসিয়ে দিলে ঘটনাস্থলেই মারা যান বিধবা ওই নারী।

শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. উপল সাহা বলেন, নিহত নারীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, গুরুতর একজনকে ময়মনসিংহে রেফার করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পুলিশ নিহতের লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঝিনাইগাতী সদর থানার ওসি আল-আমীন জানান, এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

শেরপুরে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

শেরপুরে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

দেশের যে গ্রামে ‘গরু থাকলেই’ মিটে যাচ্ছে গ্যাসের চাহিদা

দেশের যে গ্রামে ‘গরু থাকলেই’ মিটে যাচ্ছে গ্যাসের চাহিদা

গারো পাহাড়ে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল

গারো পাহাড়ে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল

স্বীকৃতি না পেলে কী আসে-যায়!

২৫ জাতের ধান উদ্ভাবন সেন্টু হাজংয়ের স্বীকৃতি না পেলে কী আসে-যায়!

শেরপুরের সেই বৃদ্ধের কবর অন্যত্র স্থানান্তর

শেরপুরের সেই বৃদ্ধের কবর অন্যত্র স্থানান্তর

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম