Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বঙ্গোপসাগর থেকে ৬ ট্রলারসহ ১০৪ জেলে গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০২:০১ পিএম

বঙ্গোপসাগর থেকে ৬ ট্রলারসহ ১০৪ জেলে গ্রেফতার

ছবি: সংগৃহীত

Advertisement

ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে মাছ ধরার অভিযোগে ৬টি ফিশিং ট্রলারসহ ১০৪ জন জেলেকে গ্রেফতার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার (২০ অক্টোবর) বিকালে গভীর সাগর থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকালে গ্রেফতার জেলেদের মোংলার দিগরাজ নৌঘাঁটিতে আনা হয়।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিষেধাজ্ঞা চলাকালে বঙ্গোপসাগরে ইলিশ আহরণের সময় টহলরত নৌবাহিনী ৬টি ট্রলার আটক করে। এসব ট্রলারে মোট ১০৪ জন জেলে ছিল, যাদের অধিকাংশই বরগুনা, পাথরঘাটা, পটুয়াখালী, রাঙ্গাবালী ও মহিপুর এলাকার বাসিন্দা।’ 

তিনি আরও জানান, আটক ট্রলারগুলো থেকে প্রায় ৫ মেট্রিক টন মাছ জব্দ করা হয়েছে, যার বেশিরভাগই ইলিশ। উদ্ধারকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হবে। গ্রেফতার জেলেদের ছেড়ে দেওয়া হলেও ট্রলার মালিকদের বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হবে।

উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন নির্বিঘ্ন করতে গত ৪ অক্টোবর থেকে সাগর ও নদীতে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে সরকার। ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এ ২২ দিনের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা চলাকালে মাছ ধরতে গিয়ে নৌবাহিনীর হাতে আটক হয় এসব জেলে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুলাইয়ে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় সাবেক ডিআইজি হামিদুল গ্রেফতার

জুলাইয়ে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় সাবেক ডিআইজি হামিদুল গ্রেফতার

হত্যা মামলায় হাসনাত আব্দুল্লাহর ছেলে গ্রেফতার

হত্যা মামলায় হাসনাত আব্দুল্লাহর ছেলে গ্রেফতার

সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেফতার

সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেফতার

গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেফতার

গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেফতার

চার বছরের শিশুকে অপহরণের পর হত্যা, দম্পতি গ্রেফতার

চার বছরের শিশুকে অপহরণের পর হত্যা, দম্পতি গ্রেফতার

আয়াসসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি আয়াসসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার

আরও পড়ুন

মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪

মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

শেবাচিম হাসপাতাল রোগীর চাপে বেসামাল চিকিৎসাসেবা

রোগীর চাপে বেসামাল চিকিৎসাসেবা

স্ত্রীর ছবি তুলতে বাধা, প্রাণ গেল সিসিক কর্মচারীর

স্ত্রীর ছবি তুলতে বাধা, প্রাণ গেল সিসিক কর্মচারীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম