Logo
Logo
×

সারাদেশ

মুজিবনগর সীমান্তে ২৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১১:২৬ এএম

মুজিবনগর সীমান্তে ২৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ২৯ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যার পর মুজিবনগর সীমান্তের ১০৫ নম্বর পিলারের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করা হয়। বৈঠকে ৬ বিজিবি ব্যাটালিয়ন ও ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা গেছে, হস্তান্তরিতদের মধ্যে ১১ জন পুরুষ, ১৭ জন নারী এবং এক শিশু রয়েছে। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর বিএসএফ তাদের আটক করে। 

পরে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমঝোতার ভিত্তিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে ফেরত দেওয়া হয়।

মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, বিএসএফ এর থেকে বিজিবির কাছে হস্তান্তর করা ২৯ বাংলাদেশিকে থানায় সোপর্দ করা হয়েছে। পরিচয় যাচাই শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

Live Icon সর্বশেষ
গোপালগঞ্জে রেকর্ড গড়ল বিএনপি পঞ্চগড়-১ আসন যে কারণে হারলেন এনসিপির সারজিস আলম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে বিষপান করতে হয়নি কাজ দিয়েই মানুষের আস্থা ফিরিয়ে দেব: রুমিন ফারহানা নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ মুন্সীগঞ্জ-৩ আসন ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে নির্বাচনে ১০ শতাংশ ভোট কারচুপি করা হয়েছে, অভিযোগ নাহিদের কোনো প্রার্থীই জয়ী হয়নি ৪২ রাজনৈতিক দলের তারেক রহমানকে ভারতের কংগ্রেস সভাপতির অভিনন্দন সর্বোচ্চ ভোটে জিতলেন দীপেন দেওয়ান