Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জামায়াতকে হারিয়ে বিএনপির বিজয়

Icon

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১০:১০ পিএম

জামায়াতকে হারিয়ে বিএনপির বিজয়

নির্বাচনের ফলাফলের পরের চিত্র। ছবি: যুগান্তর

Advertisement

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে জামায়াতে ইসলামীপন্থি প্যানেলকে হারিয়ে জয়ী হয়েছে বিএনপিপন্থি প্যানেল। 

রোববার (২৬ অক্টোবর) বিকাল ৫টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।

নির্বাচনে ২৩৩ ভোট পেয়ে এক নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন আল হাসান মো. আবু তালেব। ২২৩ ভোট পেয়ে ২ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল। ২১৫ ভোট পেয়ে ৩ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম এবং ১৯২ ভোট পেয়ে ৪ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন দোলোয়ার হোসেন মুকুল।

এদিকে জামায়াতপন্থি প্যানেল থেকে সর্বোচ্চ ১১৭ ভোট পেয়েছেন মো. মিজানুর রহমান। এছাড়া মো. হাফিজুর রহমান পেয়েছেন ১০৯, মোহা. আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১০৮ ভোট এবং ৯৩ ভোট পেয়েছেন মো. ওবাইদুল হক।

প্রিসাইডিং অফিসার সৈয়দ আব্দুল জব্বার বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে মোট ভোটার ছিল ৪৯৭ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৪০ জন। তবে ১০টি ভোট বাতিল হয়েছে। 

এদিকে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে জয়ের পর বিজয়ী প্রার্থীদের নিয়ে আনন্দ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। এর আগে সারাদিন ভোট কেন্দ্রের সামনে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সামসুজ্জামান ডাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, পৌর সাংগঠনিক সম্পাদক নাসির ইকবার ঠান্ডু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একলাছুর রহমান রাসেল, পৌর সদস্য সচিব সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম