Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভৈরবকে জেলা করার দাবিতে নৌপথ অবরোধ

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১২:৩৩ পিএম

ভৈরবকে জেলা করার দাবিতে নৌপথ অবরোধ

ভৈরবকে জেলা করার দাবিতে ছাত্র-জনতার নৌপথ অবরোধ। ছবি: যুগান্তর

Advertisement

ভৈরবকে জেলা করার দাবিতে নৌপথ অবরোধ করেন ছাত্র-জনতা। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় ভৈরব বাজারের লঞ্চ-কার্গো ঘাটে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় এক ঘণ্টা নৌ চলাচলসহ লঞ্চ-কার্গো ও স্পিডবোট চলাচল বন্ধ রাখেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের মধ্যে বক্তব্য দেন- জেলা বাস্তবায়ন কমিটির নেতা মৌলানা সাইফুর রহমান শাহরিয়ার, জোনায়েত আলম ও গণঅধিকার পরিষদ নেতা ইমতিয়াজ আহমেদ কাজল প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা বলেন, ভৈরবকে জেলা ঘোষণা না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। তারা বলেন, সোমবার রেলস্টেশনে শান্তিপূর্ণ অবরোধের সময় স্টেশন মাস্টার ও ট্রেনের চালকের ভুলের কারণে ট্রেনের ইঞ্জিনে কিছু লোক কয়েকটি পাথর নিক্ষেপ করলেও ট্রেনের কোনো ক্ষতি হয়নি। ছাত্র-জনতা রেললাইনে দাঁড়িয়ে থাকার সময় চালক হর্ণ বাজিয়ে ট্রেনটি চালাতে চাইলে জনতা উত্তেজিত হয়ে ঘটনাটি ঘটায়। 

অবরোধ কর্মসূচি শেষে বেলা ১১টায় আগামী কর্মসূচির তারিখ ঘোষণা করে বক্তারা বলেন, আগামী ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) একসঙ্গে সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি চলবে।  

বক্তারা আরও বলেন, সোমবার ট্রেনে পাথর নিক্ষেপের  ঘটনায় রাতে ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করে ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা করেন স্টেশন মাস্টার। ওই মামলাকে আমরা ভয় পাইনা। পুলিশ যদি এ মামলায় আন্দোলনকারীদের মধ্যে কাউকে গ্রেফতার করে তবে আমরা তীব্র আন্দোলন করব। 

এ বিষয়ে ভৈরব নৌ থানার ইনচার্জ রাশিদুজ্জামান জানান, আজ ভৈরব জেলার দাবিতে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে  কর্মসূচি পালন করে। আমিসহ আমাদের পুলিশ সদস্যরা নদীর ঘাটে নিরাপত্তার দায়িত্বে ছিল। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইসএম আজিমুল হক উপস্থিত ছিলেন। ছাত্র-জনতা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে সকাল সাড়ে ১১টায় চলে যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড, মুচলেকায় মুক্তি পেলেন কাজি

বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড, মুচলেকায় মুক্তি পেলেন কাজি

পুলিশের নাম ভাঙিয়ে মাদকের অর্থ আদায়, প্রতিবাদ করায় মারধর

পুলিশের নাম ভাঙিয়ে মাদকের অর্থ আদায়, প্রতিবাদ করায় মারধর

চাঁদা না পেয়ে দুই কারখানা মালিককে কুপিয়ে জখম, ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

চাঁদা না পেয়ে দুই কারখানা মালিককে কুপিয়ে জখম, ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

মসজিদের সামনে মোনাজাত ধরে বিচার চাইলেন বৃদ্ধা, কিছুক্ষণ পরই...

মসজিদের সামনে মোনাজাত ধরে বিচার চাইলেন বৃদ্ধা, কিছুক্ষণ পরই...

বাড়ির উঠানের গাছে ঝুলছিল হাত-পা-মুখ বাঁধা প্রবাসী যুবক

বাড়ির উঠানের গাছে ঝুলছিল হাত-পা-মুখ বাঁধা প্রবাসী যুবক

রাস্তা বন্ধ করে পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ

রাস্তা বন্ধ করে পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম