Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

Icon

সিরাজগঞ্জ ও চৌহালী-এনায়েতপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১০:০০ পিএম

সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

Advertisement

সিরাজগঞ্জে কারাবন্দি এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু (৭০) মারা গেছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি দীর্ঘদিন ধরে হার্ট, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন।

সিরাজগঞ্জ জেল সুপার এএসএম কামরুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিয়মানুযায়ী মৃতের সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের পর নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, তিনি চলতি বছরের ২৪ এপ্রিল এনায়েতপুর থানায় পুলিশ হত্যাসহ চারটি মামলায় আদালতের নির্দেশে কারাগারে ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠকে অভিযান...

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠকে অভিযান...

চরমপন্থিদের আত্মসমর্পণ, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

চরমপন্থিদের আত্মসমর্পণ, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম