Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কালিয়ায় প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১০:৪৩ পিএম

কালিয়ায় প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

Advertisement

নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখ (৪৬) নামে এক নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাসুদ শেখ কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন শাখার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। তিনি একই উপজেলা ও ইউনিয়নের শুক্ত গ্রামের মৃত সবর শেখের ছেলে। ওই এলাকায় এ খুনের ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ তৎপর রয়েছে।

জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার শুক্ত গ্রামে হাডুডু খেলাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে বিরোধের সৃষ্টি হয়। পরে সেটি খেলার মাঠেই প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়; কিন্তু পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে খেলার মাঠ থেকে নিজ বাড়িতে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদকে দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে।

নিহত মাসুদের ছোট ভাই ওমর সানী শেখ জানান, তার বড় ভাই মাসুদ মাদক বেচাকেনায় বাধা দেওয়ায় শুক্ত গ্রামের সুজন খানের (১৮) নেতৃত্বে মাসুদকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। মাসুদের মাথায় কোপসহ বুক, হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবেশ শান্ত রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাসায়নিক মেশানো দুধ ড্রেনে, পানি মেশানো দুধ বিক্রি ৩০ টাকায়

রাসায়নিক মেশানো দুধ ড্রেনে, পানি মেশানো দুধ বিক্রি ৩০ টাকায়

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

নড়াইলে দুপক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

নড়াইলে দুপক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

অস্ত্র নিয়ে হাজিরা দিতে গেলেন তারা ১১ জন, অতঃপর...

অস্ত্র নিয়ে হাজিরা দিতে গেলেন তারা ১১ জন, অতঃপর...

আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশ্যে কৃষককে কুপিয়ে হত্যা

আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশ্যে কৃষককে কুপিয়ে হত্যা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম