Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিক্ষিকার মৃত্যু

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ পিএম

অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিক্ষিকার মৃত্যু

Advertisement

সিলেটের কানাইঘাট উপজেলায় স্কুলে আসার পথে অটোরিকশা থেকে ছিটকে পড়ে এক সহকারী শিক্ষিকা নিহত হয়েছেন। বুধবার সকালে গাছবাড়ি-হরিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষিকা মিসেস ফাতেমা বেগম কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার নারায়ণপুর গ্রামের শাহনেওয়াজ খসরুর স্ত্রী। তিনি নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিলেট শহর থেকে গাছবাড়ির উদ্দেশে রওনা দেন ফাতেমা বেগম। পথে গাছবাড়ি-হরিপুর সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা ছিটকে খাদে পড়ে দুর্ঘটনার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত উদ্ধার করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় দলাইকান্দি গ্রামের শালিক আহমদও গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশের একটি টিম ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিলেটের সৌন্দর্যে অস্বস্তি কাটানোর অপেক্ষায় বাংলাদেশ

সিলেটের সৌন্দর্যে অস্বস্তি কাটানোর অপেক্ষায় বাংলাদেশ

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

সিলেটে এইচএসসিতে ফল বিপর্যয়, ফেল করেছে প্রায় অর্ধেক পরীক্ষার্থী

সিলেটে এইচএসসিতে ফল বিপর্যয়, ফেল করেছে প্রায় অর্ধেক পরীক্ষার্থী

এসআই আকবরের মৃত্যুদণ্ড দুজনের যাবজ্জীবন

এসআই আকবরের মৃত্যুদণ্ড দুজনের যাবজ্জীবন

লগি-বৈঠার তাণ্ডবের বিচার দাবিতে সিলেটে জামায়াতের মিছিল

লগি-বৈঠার তাণ্ডবের বিচার দাবিতে সিলেটে জামায়াতের মিছিল

এয়ার অ্যাম্বুলেন্সে থাকা নারীর মৃত্যু, তামাবিল দিয়ে লাশ হস্তান্তর

এয়ার অ্যাম্বুলেন্সে থাকা নারীর মৃত্যু, তামাবিল দিয়ে লাশ হস্তান্তর

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম