Logo
Logo
×
   

সারাদেশ

খাগড়াছড়িতে ১ কোটি ২০ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৩:০৮ পিএম

খাগড়াছড়িতে ১ কোটি ২০ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

লক্ষীছড়িতে প্রায় ৪ হাজার ঘনফুট কাঠ জব্দ করেছে নিরাপত্তা বাহিনী। ছবি: যুগান্তর

খাগড়াছড়ির দুর্গম লক্ষীছড়িতে প্রায় ৪ হাজার ঘনফুট কাঠ জব্দ করেছে নিরাপত্তা বাহিনী।  বুধবার (২৯ অক্টোবর) বার্মাছড়িমুখ বাজার সংলগ্ন দেওয়ানপাড়া এলাকা থেকে প্রায় ৪০০০ ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করে। 

জব্দ কাঠের  আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। এ সময় পাচারকারীরা সেনা টহলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। 

এক বিবৃতিতে নিরাপত্তা বাহিনী জানায়, জনগণের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে সবসময় বদ্ধপরিকর এবং এ ধারা অব্যাহত থাকবে। 

রাঙামাটির অশ্রেণীভুক্ত বন বিভাগের আওতাধীন  লক্ষীছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, জব্দ কাঠের মধ্যে সেগুন, গামারিসহ বিভিন্ন প্রজাতির কাঠ রয়েছে। পার্বত্য এলাকায় নিয়ম অনুযায়ী ব্যক্তি মালিকানাধীন কাঠ পরিবহণ বা কর্তনের জন্য নিয়ম মেনে জোত পারমিট নিতে হয়। জোত পারমিট ছাড়া কাঠ পরিবহন দণ্ডনীয় অপরাধ। এসব কাঠের জোত পারমিট নেওয়া হয়নি।             

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .