Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্বামীর সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর আত্মহত্যা

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১০:২৩ এএম

স্বামীর সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর আত্মহত্যা

পারিবারিক কলহের জেরে মোনালিসা মুন্নি (২০) নামে এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা। ফাইল ছবি

Advertisement

রাজধানীর বনানী এলাকায় পারিবারিক কলহের জেরে মোনালিসা মুন্নি (২০) নামে এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বনানীর নিয়াজুদ্দিন এলাকার একটি টিনশেড বাসায় এ ঘটনা ঘটে। 

অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মোনালিসা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর কাশিয়া গ্রামের হারুন অর রশিদের মেয়ে। তিনি স্বামী রানার সঙ্গে বনানীর ওই টিনশেড বাসায় ভাড়া থাকতেন।

মোনালিসার স্বামী রানা বলেন, পারিবারিক বিষয় নিয়ে আমাদের মাঝে কথা কাটাকাটি চলছিল। একপর্যায়ে মোনালিসা রাগ করে নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি, সে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, চিকিৎসকের বরাত দিয়ে নিশ্চিত করা হয়েছে যে মোনালিসা ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন। লাশ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি বনানী থানা পুলিশকে জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিজের গুলিতে প্রাণ গেল এসআইয়ের

নিজের গুলিতে প্রাণ গেল এসআইয়ের

বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন

বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন

স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ লিখে আত্মহত্যা করলেন যুবক

স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ লিখে আত্মহত্যা করলেন যুবক

মাকে চিরকুট লিখে এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীর আত্মহত্যা

মাকে চিরকুট লিখে এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসির ফলাফল ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

‘আমি সব সময় অন্যদের সাহস জুগিয়েছি, আজ নিজের জন্যই কোনো শক্তি খুঁজে পেলাম না’

‘আমি সব সময় অন্যদের সাহস জুগিয়েছি, আজ নিজের জন্যই কোনো শক্তি খুঁজে পেলাম না’

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম