Logo
Logo
×
   

সারাদেশ

পাহাড়ে আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক প্রতিমন্ত্রীসহ ২৩ জনের নামে মামলা

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৬:১১ পিএম

পাহাড়ে আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক প্রতিমন্ত্রীসহ ২৩ জনের নামে মামলা

খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করার ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, নিষিদ্ধ সংগঠনের কিছু ব্যক্তি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত এবং তারা সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার চেষ্টা করছে। এছাড়া আসামিরা এসব কর্মকাণ্ডে অর্থায়ন, সহায়তা ও প্ররোচনা দিচ্ছেন বলেও এজাহারে বলা হয়েছে।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক মেয়র রফিকুল আলম, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী অপুসহ অনেকে। মামলায় ২৩ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ১৫–২০ জনকে আসামি করা হয়েছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, পুলিশ বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলাটি দায়ের করেছে।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ব্যানারে সম্প্রতি খাগড়াছড়ি সদরের বটতলী উচ্চ বিদ্যালয় এলাকায় সোমবার সকালে একটি ঝটিকা মিছিল হয়। সেখানে ৪০–৫০ জন লোক অংশ নেন, যাদের অধিকাংশের মুখে মাস্ক ও মাথায় হেলমেট ছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .