Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাজীপুরে একরাতে তিন বাসে আগুন

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০২:০০ পিএম

গাজীপুরে একরাতে তিন বাসে আগুন

গাজীপুরে একরাতে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ছবি: যুগান্তর

Advertisement

গাজীপুরে একরাতে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গাজীপুর মহানগরীর বাসন, কাশিমপুর এবং শ্রীপুরে মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ও বুধবার ভোরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি পৃথক বাসে অগ্নিসংযোগ করেছে। এসব অগ্নিসংযোগ এর ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার (১২ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মহানগরের বাসনার ভোগড়া পেয়ারা বাগানে ভিআইপি পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ওই ভিআইপি পরিবহনের বাসটিতে কয়েকজন দুর্বৃত্ত পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের পরিদর্শক ইকবাল হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও জানান, আগুন দেওয়ার সময় বাসে কোন লোক ছিল না। ধারণা করা হচ্ছে, রাতে বাসটি সড়কের পাশে পার্ক করা ছিল।

এছাড়া জেলার শ্রীপুর থানাধীন বেরাইদের চালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোর ৪টা ৫০মিনিটের দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। আগুন লাগার সংবাদ পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনে বাসটির ইঞ্জিনসহ কিছু অংশ পুড়ে গেছে।

অপরদিকে, একই রাতে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরও একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এটি ঘটানো হয়।

জানা যায়, জ্যোতি ফিলিং স্টেশনের সামনে একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে ছিল। এ সময় একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন। তখন একটি মোটরসাইকেলে দুইজন যুবক এসে বাসের পাশে থামে এবং মুহূর্তের মধ্যে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ফলে প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসটির আসন ও কিছু যন্ত্রাংশ পুড়ে যায়। 

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে এসে বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো প্রাণহানি হয়নি, তবে বাসের আংশিক ক্ষতি হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৯৭ শতাংশ কাজ শেষে কেন বাতিল হলো বিআরটি, এতে লাভ না ক্ষতি?

এক্সপ্লেইনার ৯৭ শতাংশ কাজ শেষে কেন বাতিল হলো বিআরটি, এতে লাভ না ক্ষতি?

ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশুকে ওষুধ খাইয়ে গর্ভপাত...

ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশুকে ওষুধ খাইয়ে গর্ভপাত...

মাদানীর ওয়াজ মাহফিলে এমপিকে পাগড়ি পরিয়ে দিলেন আলেমরা

মাদানীর ওয়াজ মাহফিলে এমপিকে পাগড়ি পরিয়ে দিলেন আলেমরা

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দুজনের মৃত্যু

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দুজনের মৃত্যু

শ্রীপুরে আগুনে পুড়েছে মসজিদসহ ঝুটের গুদাম

শ্রীপুরে আগুনে পুড়েছে মসজিদসহ ঝুটের গুদাম

এবার বিআরটি ভাঙতে ব্যয় হবে ৪৫ কোটি টাকা

৯৭ শতাংশ কাজ শেষে প্রকল্প বাতিল এবার বিআরটি ভাঙতে ব্যয় হবে ৪৫ কোটি টাকা

আরও পড়ুন

পাবনায় দুই মোটরসাইলের সংঘর্ষে নিহত ২

পাবনায় দুই মোটরসাইলের সংঘর্ষে নিহত ২

‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’, লোকজন নিয়ে থানার ওসিকে রুমিন ফারহানা

‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’, লোকজন নিয়ে থানার ওসিকে রুমিন ফারহানা

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

বিষপানে এনসিপি নেতার মৃত্যু

বিষপানে এনসিপি নেতার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম