Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ছবি: যুগান্তর

Advertisement

সাতক্ষীরার পৌর সদরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এক যুবক স্মৃতিস্তম্ভের চারপাশে কিছু তরল জাতীয় পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছে।

তবে সাতক্ষীরা সদর থানা পুলিশ বলছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, স্তম্ভের চারপাশে পুড়ে যাওয়ার চিহ্ন ও পেট্রোলের গন্ধ পাওয়া যাচ্ছে। তবে স্মৃতিস্তম্ভটি অক্ষত রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহ্বায়ক আরাফাত হোসেন বলেন, আগুন দেওয়ার ঘটনাটি তদন্ত করে দেখা উচিত। সিসি ক্যামেরার ফুটেজ দেখে সহজেই ওই যুবককে শনাক্ত করা সম্ভব।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. শামিনুল হক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন লাগার যে খবরটি ছড়িয়েছে, তা সঠিক নয়। এ ধরনের কোনো আগুন লাগার ঘটনা ঘটেনি।আমরা স্থাপনাচত্বরে নিরাপত্তার ব্যবস্থা করেছি থানা প্রশাসনের পক্ষ থেকে। ছাত্রদের অভিযোগগুলো প্রশাসন থেকে খতিয়ে দেখা হচ্ছে গুরুত্বের সঙ্গে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গুড়পুকুরের মেলায় চাঁদাবাজির অভিযোগ নিয়ে মুখ খুললেন এমপি খালেক

গুড়পুকুরের মেলায় চাঁদাবাজির অভিযোগ নিয়ে মুখ খুললেন এমপি খালেক

শ্রীপুরে আগুনে পুড়েছে মসজিদসহ ঝুটের গুদাম

শ্রীপুরে আগুনে পুড়েছে মসজিদসহ ঝুটের গুদাম

পুড়ে পঙ্গু গাজীপুরের নানা প্রতিষ্ঠান, তদন্ত নিয়ে প্রশ্ন

১০ মাসে ৩০ অগ্নিকাণ্ড পুড়ে পঙ্গু গাজীপুরের নানা প্রতিষ্ঠান, তদন্ত নিয়ে প্রশ্ন

শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

অদ্ভুত সংকটে ইন্দোনেশিয়া, বাতিল প্রায় ১,৪২০ ফ্লাইট

অদ্ভুত সংকটে ইন্দোনেশিয়া, বাতিল প্রায় ১,৪২০ ফ্লাইট

‘কোথাও কেউ নেই’

‘কোথাও কেউ নেই’

আরও পড়ুন

‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’, লোকজন নিয়ে থানার ওসিকে রুমিন ফারহানা

‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’, লোকজন নিয়ে থানার ওসিকে রুমিন ফারহানা

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

বিষপানে এনসিপি নেতার মৃত্যু

বিষপানে এনসিপি নেতার মৃত্যু

মাদ্রাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ, স্ত্রী-সন্তান আটক

মাদ্রাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ, স্ত্রী-সন্তান আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম