শ্বশুরবাড়ি থেকে জামাই ও শিশুকন্যার গলাকাটা লাশ উদ্ধার
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
হালুয়াঘাটে শশুরবাড়ি থেকে মেয়ের জামাই ও তার শিশুকন্যার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ । বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলার ভুবনকুড়া ইউনয়নের আমিরখাকুড়া গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, গভীর রাতে প্রতিবেশী দুলাল মিয়ার বাড়ির লোকজনের চিৎকারে বাড়িতে আসেন তারা। এ সময় মেয়ের ঘরের মেঝেতে জামাই রতন মিয়া (৩০) এর গলাকাটা লাশ ও তার সাত বছরের শিশুকন্যা নুরিয়ার গলাকাটা লাশ বিছানার উপর পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। একই ঘটনায় বাড়ির মেয়ে জুলেখাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, হালুয়াঘাটের আমীরখাকুড়া গ্রামের দুলাল মিয়ার মেয়ে জুলেখার সাথে ১০ বছর আগে পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার বাঘবের গ্রামের উমেদ আলীর পুত্র রতন মিয়ার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই রতনের স্ত্রী তার বাবার বাড়িতেই অবস্থান করে। প্রায় তিন বছর আগে রতনের স্ত্রী জুলেখা দুবাই চলে যায়। দুবাই থেকে কিছুদিন আগে দেশে আসে। রতন ভালুকা উপজেলার সিডস্টোরের একজন গার্মেন্টসকর্মী। স্ত্রী বিদেশ থেকে দেশে আসলে পুনরায় বিদেশ যেতে নিষেধ করে স্বামী রতন। বিদেশ যাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতেই তারা স্ত্রী সন্তান নিয়ে মঙ্গলবার স্ত্রীর বাড়িতে আসে।
হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, ঘটনায় শ্বশুর দুলাল মিয়া ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

-69144dd661227.jpg)