Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিলের পাহারাদারকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

Icon

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম

বিলের পাহারাদারকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

Advertisement

সিলেটের ফেঞ্চুগঞ্জে বিলের পাহারাদারকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। কবরস্থানের লিজকৃত জায়গায় জোরপূর্বক অনুপ্রবেশ করে বিলের পাহারাদারকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মঈন মিয়া। 

রোববার (১৬ নভেম্বর) বিকালে ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন উপজেলার ইলাশপুর গ্রামের আবদুল মুকিত।

লিখিত বক্তব্যে আবদুল মুকিত বলেন, কয়েক দিন আগে বৃহত্তর ইলাশপুর কবরস্থানের (ফইদাবি) দুইটি জলডোবা (বিল) কমিটির কাছ থেকে লিজ নেই। লিজ নেওয়ার পর আমি নিয়মিত পরিচর্যা করে আসছি। একই গ্রামের ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মঈন মিয়ার সাথে আমার পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। গত ৯ নভেম্বর মঈন মিয়া, আওয়ামী লীগ নেতা আফতার আলী, তোরাব আলী, সাবেক ইউপি সদস্য সাহাদ মিয়াসহ প্রায় ৩০-৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে রাত সাড়ে ৯টার দিকে আমার লিজকৃত জলডোবায় এসে আমার পাহারাদারকে ভয়ভীতি দেখিয়ে সেচ মেশিন জোরপূর্বক বন্ধ করে চলে যায়। 

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আমরা পাহারাদারের কাছ থেকে বিষয়টি জানার পর আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করি। পরদিন রাতে পাহারাদার জয়নুল মিয়া পাহারা দিয়ে রাত ২টার পরে জলডোবার কাছে নৌকা নোঙর করে ঘুমিয়ে পড়েন। হঠাৎ আবার মঈন মিয়া তার দলবল নিয়ে এসে আমার পানি সেচের শ্যালোমেশিনে আগুন ধরিয়ে দেয়। আমার পাহারাদার জয়নুল মিয়া বাধা দিলে তারা তার ওপর আক্রমণ করে। পাঁচ-ছয়জন লোক তাকে ধরে হত্যার উদ্দেশ্যে জ্বলন্ত শ্যালোমেশিনের আগুনে চেপে ধরে।

মৃত্যুর হাত থেকে নিজের জীবন বাঁচাতে জয়নুল জোরে চিৎকার করেন। কোনোরকম তাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নদীতে ঝাঁপ দিয়ে তার মাথার চুলে লাগা আগুন নেভান। এর ভিতরে উল্লেখিত লোকজন আমাদের পাহারাদারের অস্থায়ী ছনের ঘর (উরা) জ্বালিয়ে দেয়। ঘরে থাকা আমাদের জালসহ অন্যান্য জিনিস পুড়ে যায়। পরে জয়নুল মিয়ার চিৎকারে আমরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করি ও দ্রুত ফেঞ্চুগঞ্জ থানায় ফোন দেই। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন। পরে আহত পাহারাদার জয়নুল মিয়াকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করাই।

ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মঈন মিয়া যুগান্তরকে বলেন, সংবাদ সম্মেলনে আমাকে ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জড়িয়ে যেসব অপবাদ ও অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমাদের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে এসব করেছে আবদুল মুকিত। আমি স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে আলাপ করে আইনের আশ্রয় নেব। 

সংবাদ সম্মেলনে স্থানীয় নুনু মিয়া, চঞ্চল মিয়া, ফেদাউল আবেদিন ও রাহিন আহমেদ মাহি উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিলেটের সৌন্দর্যে অস্বস্তি কাটানোর অপেক্ষায় বাংলাদেশ

সিলেটের সৌন্দর্যে অস্বস্তি কাটানোর অপেক্ষায় বাংলাদেশ

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

সিলেটে এইচএসসিতে ফল বিপর্যয়, ফেল করেছে প্রায় অর্ধেক পরীক্ষার্থী

সিলেটে এইচএসসিতে ফল বিপর্যয়, ফেল করেছে প্রায় অর্ধেক পরীক্ষার্থী

এসআই আকবরের মৃত্যুদণ্ড দুজনের যাবজ্জীবন

এসআই আকবরের মৃত্যুদণ্ড দুজনের যাবজ্জীবন

লগি-বৈঠার তাণ্ডবের বিচার দাবিতে সিলেটে জামায়াতের মিছিল

লগি-বৈঠার তাণ্ডবের বিচার দাবিতে সিলেটে জামায়াতের মিছিল

এয়ার অ্যাম্বুলেন্সে থাকা নারীর মৃত্যু, তামাবিল দিয়ে লাশ হস্তান্তর

এয়ার অ্যাম্বুলেন্সে থাকা নারীর মৃত্যু, তামাবিল দিয়ে লাশ হস্তান্তর

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম