বিএনপি ক্ষমতায় এলে এক বছরেই চিত্র বদলে যাবে: আরিফুল
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০১:২২ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট-৪ আসনকে ঘিরে গোয়াইনঘাটে বিএনপির রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। দিনভর পৃথক সভা ও গণসংযোগ করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশিরা ও জামায়াতের প্রার্থী। এতে নির্বাচনি মাঠ আরও উষ্ণ হয়ে উঠেছে।
দুপুরে উপজেলা সদরে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সিটি মেয়র ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি ধানের শীষের প্রার্থী। আমার দল আমাকে এখানে পাঠিয়েছে-তাই মাঠে নেমেছি। বিএনপি ক্ষমতায় এলে মাত্র এক বছরেই গোয়াইনঘাটসহ পুরো অত্রাঞ্চলের উন্নয়ন চিত্র বদলে যাবে।
তিনি আরও বলেন, খনিজ সম্পদে ভরপুর এই এলাকার মানুষ উন্নয়ন এবং কর্মসংস্থান থেকে বঞ্চিত। আমি আসার আগে আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলে এসেছি। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন আমার নির্বাচনি এলাকার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবেন।
আপনারা জানেন, অতীতেও উন্নয়ন নিয়ে আমি কোনো আপোষ করিনি, ভবিষ্যতেও করব না। একটি মহল ভূল তথ্য ছড়িয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে—তাদের সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। কোনো অন্যায়কারী, ছিনতাইকারী, জমি দখলকারী এবং মানুষের উপর জুলুমকারীদের বিরোদ্ধে আমাদের অবস্থান শক্ত থাকবে।
গোয়াইনট উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সিলেট জেলা বিএনপির সাবেক গণযোগাযোগ বিষয়ক সম্পাদক আরিফ ইকবাল নেহাল ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দীন লস্কর, জেলা তাঁতীদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ দৌলত, মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব ফয়সল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ প্রমুখ।
এদিকে, এদিন সন্ধ্যায় সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর সমর্থনে কয়েক হাজার সাধারণ সমর্থকদের অংশগ্রহণে গোয়াইনঘাট উপজেলা সদরে বিশাল শোডাউন করছে হাকিম চৌধুরীর অনুসারীরা। এ সময় মানি না মানব না
হাকিম ছাড়া বুঝি না, আর নয় বিদেশেী এবার স্বদেশী। লোকাল চাই, লোকাল চাই, লোকালে হাকিম ভাই। এসব স্লোগানে উত্তাল ছিল গোয়াইনঘাট।
এছাড়াও বিকালে বৃহত্তর সালুটিকর বাজারে সিলেট-৪ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রতলাল উদ্দিন আহমদ-এর সমর্থনে এক গণমিছিল অনুষ্ঠিত হয়।
