Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ, আহত ২

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১১:০৩ এএম

মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ, আহত ২

ককটেল বিস্ফোরণে আহত রিকশাচালক সাগর ও নবীন। ছবি: যুগান্তর

Advertisement

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ২০ মিনিটের ব্যবধানে পৃথক দুটি স্থানে তিনটি ককটেল বিস্ফোরণের

ঘটনা ঘটেছে। এতে রিকশাচালক সাগর ও নবীন নামে দুই ব্যক্তি আহত হয়েছেন। 

রোববার (১৬ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে বিস্ফোরণগুলো ঘটে। 

প্রথম দুটি বিস্ফোরণ ঘটে বাসস্ট্যান্ডের অদম্য ৭১ শহীদ স্মৃতি স্তম্ভের সামনে। এরপর রাত সাড়ে ১০টার দিকে পৌর সুপার মার্কেটের সামনে আরও একটি ককটেল বিস্ফোরিত হয়। হঠাৎ শব্দে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাত্র ২০ মিনিটের ব্যবধানে এ ৩টি ককটেল বিস্ফোরণ করা হয়। দুর্বৃত্তরা দূর থেকে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত দুজনকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর পুলিশ এলাকায় টহল জোরদার করেছে এবং দায়ীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

ট্রিপল মার্ডার: মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৮

ট্রিপল মার্ডার: মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৮

পল্লবীতে একের পর এক ‘ককটেল বিস্ফোরণ’

পল্লবীতে একের পর এক ‘ককটেল বিস্ফোরণ’

মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

আগারগাঁও মেট্রো স্টেশন ও ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

আগারগাঁও মেট্রো স্টেশন ও ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

এইচএসসির ফলে বড় ধাক্কা মানিকগঞ্জে, ৪ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি

এইচএসসির ফলে বড় ধাক্কা মানিকগঞ্জে, ৪ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম