Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩। ফাইল ছবি

Advertisement

নোয়াখালীর কবিরহাট ও মাইজদীতে সড়ক দুর্ঘটনায় বেলাল হায়দার (৪৬) এবং গোলাম সারওয়ার (৪৮) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ঘটনাস্থল থেকে গাড়িগুলো জব্দ করেছে পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) সকালে পৃথক স্থানে এ দুর্ঘটনাগুলো ঘটে। 

নিহতরা হচ্ছেন- জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে বেলাল হায়দার ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ প্রোডাক্ট লাইন নোয়াখালী রিজিয়নের আর এস এম গোলাম সারওয়ার। আহতদের নাম পরিচয় জানা যায়নি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কোম্পানীগঞ্জ থেকে জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে একটি যাত্রীবাহী সিএনজি ছেড়ে আসে। সিএনজিটি কবিরহাট-সোনাপুর সড়কের ইতালি মার্কেট পার হয়ে মিয়া বাড়ির মোড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ চারজন আহত হয়। পরের স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে বেলালের মৃত্যু হয়। অপর আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

অপরদিকে, সকালে নিজ কর্মস্থল উদ্দেশ্যে বের হন গোলাম সারওয়ার। এ সময় মাইজদী পুরাতন কলেজ রোডে একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে ট্রাকে চাপায় পিষ্ট হয়ে নিহত হন তিনি। 

কবিরহাট থানার ওসি শাহীন মিয়া ও সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম