Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টেকনাফে নারী-শিশুসহ ৮ জিম্মি উদ্ধার, আটক ৪

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম

টেকনাফে নারী-শিশুসহ ৮ জিম্মি উদ্ধার, আটক ৪

টেকনাফে অভিযান চালিয়ে ৪ মানব পাচারকারী আটক।

Advertisement

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী-শিশুসহ আট জিম্মিকে উদ্ধার করেছে ব্যাটালিয়ন-২ বিজিবি। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ছয়জন নারী এবং দুইজন শিশু রয়েছে। একই অভিযানে চার মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি।  

আটকরা হলেন— টেকনাফের সাবরাং ইউনিয়নের পানছড়ি এলাকার আফাজ উদ্দিনের মেয়ে আসমা (১৯), আব্দুল মোতালেবের মেয়ে শাবনূর (২০), মৃত আফাজ উদ্দিনের মেয়ে জহুরা (৪৩) এবং সাহারা খাতুন (৬২)। এছাড়া ওই এলাকার আব্দুল মোতালেব ওরফে কালা বদ্দা (৩০) নামের একজনকে পলাতক আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাতে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। 

বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— সাবরাং ইউনিয়নের পানছড়ি এলাকায় মৃত আফাজ উদ্দিনের ছেলে আব্দুল মোতালেবের বাড়িতে মানব পাচারকারীরা বিদেশে যাওয়ার আশায় থাকা কয়েকজনকে জিম্মি করে রেখেছে। খবরের ভিত্তিতে বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে।

পরিকল্পনা অনুযায়ী, গভীর রাতে পানছড়ির সন্দেহজনক বাড়িটি ঘিরে ফেলে বিজিবি। উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের কয়েকজন অন্ধকারে পালিয়ে গেলেও চারজনকে আটক করা হয়। এ সময় তল্লাশিতে আট ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনা সদস্য আহত

টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনা সদস্য আহত

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

মানবপাচার প্রতিরোধে ইমামদের এগিয়ে আসার আহ্বান

মানবপাচার প্রতিরোধে ইমামদের এগিয়ে আসার আহ্বান

মাদক পাচারের দৃশ্য দেখে ফেলায় বসতবাড়িতে ঢুকে গুলিবর্ষণ

মাদক পাচারের দৃশ্য দেখে ফেলায় বসতবাড়িতে ঢুকে গুলিবর্ষণ

টেকনাফে বিজিবির পৃথক অভিযান, সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফে বিজিবির পৃথক অভিযান, সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফে তিন ইজিবাইকে তল্লাশি, ২ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

টেকনাফে তিন ইজিবাইকে তল্লাশি, ২ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম