Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে হত্যা, ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে হত্যা, ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতীকী ছবি

Advertisement

নোয়াখালীর সেনবাগে মিজানুর রহমান আশরাফুল নামে এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে হত্যার পর পাশের ধানক্ষেতে পুঁতে রাখার দায়ে শিশুটির মায়ের প্রাক্তন স্বামী ও তার সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৪ নভেম্বর) বিকালে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. মুহাম্মদ মোরশেদ ইমতিয়াজ এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

নোয়াখালী জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের নজরপুর গ্রামে ২০২১ সালের ২ এপ্রিল পারিবারিক কলহের জেরে দণ্ডপ্রাপ্ত আসামি শিশুর মা পান্না আকতারের পূর্বের স্বামী বাড়ি থেকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে ছয় বছরের শিশু মিজানুর রহমান আশরাফুলকে ডেকে নেয়। এরপর পার্শ্ববর্তী আবদুল হাকিমের ধানক্ষেতে নিয়ে গিয়ে তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ পুঁতে রাখে। 

৩ দিন পর ধানক্ষেতে শিশুটির অর্ধগলিত লাশ পাওয়া যায়। খবর পেয়ে শিশুর বাবা আবুল কাশেম গিয়ে লাশ শনাক্ত করেন। পরদিন ৬ এপ্রিল তিনি সেনবাগ থানায় সন্দেহভাজন চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। 

তদন্তে অভিযুক্ত আলাউদ্দিন (৪০), যিনি ভিকটিমের মায়ের প্রাক্তন স্বামী ও তার সহযোগী আবদুল্লাহ হাসান আল মামুন (৩৪) স্বীকারোক্তি দিলে তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়।

দীর্ঘ শুনানি শেষে নোয়াখালী জেলা ও দায়রা জজ ড. মুহাম্মদ ইমতিয়াজ মোরশেদ অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

ট্রিপল মার্ডার: মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৮

ট্রিপল মার্ডার: মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৮

দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

ছাত্রদল নেতা শাকিল হত্যা দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ

যুবদল নেতা সাকের হত্যা খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ

যুবককে তুলে নিয়ে হত্যার ৪ দিন পর প্রধান আসামি গ্রেফতার

যুবককে তুলে নিয়ে হত্যার ৪ দিন পর প্রধান আসামি গ্রেফতার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম