Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তেঁতুলিয়ায় বেড়েছে শীতের তীব্রতা, ডিসেম্বরে শৈত্যপ্রবাহের আভাস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:৪৩ এএম

তেঁতুলিয়ায় বেড়েছে শীতের তীব্রতা, ডিসেম্বরে শৈত্যপ্রবাহের আভাস

ছবি: সংগৃহীত

Advertisement

পঞ্চগড়ে সকাল থেকে আকাশে ঝলমলে রোদ থাকলেও শীতের প্রকোপ কমেনি।  ভোরের দিকে বয়ে যাওয়া কনকনে ঠান্ডা বাতাস সকাল গড়াতে মিলিয়ে যায় রোদের উষ্ণতায়। ডিসেম্বরের দিকে শীত আরও তীব্র হতে পারে বলে আবহাওয়া অফিস।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

যদিও এটি গতকালের তুলনায় সামান্য বেশি, তবুও শীতের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৯ শতাংশ।

এর আগে গতকাল বৃহস্পতিবার একই সময়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৬৩ শতাংশ এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরেই তাপমাত্রার ওঠানামা চলমান থাকায় পঞ্চগড়ে শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে।

পঞ্চগড়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোরের সূর্য উঠলেও হালকা কুয়াশা ঝরা প্রকৃতি। সবুজ ঘাসের ডগায় টলমল করছে ভোরের শুভ্রশিশির। বৃষ্টির ফোটার মতো ঝরছে শিশির কণা। শিশির মাড়িয়ে কাজে যেতে দেখা যায় শ্রমজীবী মানুষদের। অবশ্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে মিলছে ঝলমলে রোদ। তবে দিন ও রাতের তাপমাত্রার বড় পার্থক্য শীতের অনুভূতিকে আরও তীব্র করছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস বলছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এদিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন অনেক রোগী আসছেন। এদের অনেককেই প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর যাদের অবস্থা কিছুটা খারাপ তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা এই মুহূর্তে বিশেষ করে বয়স্ক ও শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, শীত ধীরে ধীরে নামছে। ডিসেম্বরের দিকে শীত আরও তীব্র হতে পারে। শৈত্যপ্রবাহ বইতে শুরুরও সম্ভাবনা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শীতের সকালে স্ট্রোকের ঝুঁকি কেন বেশি, জানুন ৫ কারণ

শীতের সকালে স্ট্রোকের ঝুঁকি কেন বেশি, জানুন ৫ কারণ

নভেম্বরে বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

নভেম্বরে বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

হালকা শীতে ত্বকের যত্নে উপটান, জানুন ঘরেই তৈরি করার উপায়

হালকা শীতে ত্বকের যত্নে উপটান, জানুন ঘরেই তৈরি করার উপায়

দিনে গরম রাতে ঠান্ডা— এ সময় এসির তাপমাত্রা কেমন হওয়া উচিত

দিনে গরম রাতে ঠান্ডা— এ সময় এসির তাপমাত্রা কেমন হওয়া উচিত

শীতে বিদ্যুৎ বিল কমাতে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন

শীতে বিদ্যুৎ বিল কমাতে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম