হালকা শীতে ত্বকের যত্নে উপটান, জানুন ঘরেই তৈরি করার উপায়
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩০ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
হালকা শীতে ত্বকের আর্দ্রতা হারিয়ে ত্বক কিছুটা রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়তে শুরু করে। এ সময়ে আপনার ত্বকের মরা চামড়া দূর করতে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ধরে রাখতে ব্যবহার করুন দারুণ কার্যকরী উপটান।
কারণ শীতের শুরুতে শুরু হয় একের পর এক উৎসব। আর সেই উৎসবে পোশাক বাছাই, চুল সাজানো আর নানা প্রস্তুতির ব্যস্ততায় ত্বকের যত্ন নেওয়ার কথা অনেক সময় ভুলে যাওয়া হয়। অথচ উৎসবের সাজে ত্বকও সতেজ ও উজ্জ্বল দেখাক— এমনটিই সবাই চায়?
তাই উৎসবের আগে ত্বকের পরিচর্যায় যোগ করতে পারেন ঐতিহ্যবাহী উপটান। রান্নাঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই সহজে বানিয়ে ফেলুন সেই উপটান। বিভিন্ন উপাদানের মিশ্রণে তৈরি এসব প্যাক ত্বক পরিষ্কার ও কোমল রাখতে সাহায্য করে।
ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি এক ধরনের পেস্ট, যা ফেস মাস্ক ও মৃদু স্ক্রাব হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তাই উৎসবের আগে ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন চার ধরনের উপটান।
চলুন জেনে নেওয়া যাক, ত্বকের যত্নে ভরসা ঘরোয়া তৈরি উপটানে—
১. বেসন ও হলুদের উপটান
ত্বকের যত্নে বেসন ও হলুদ ব্যবহার বহু পুরোনো দিনের। এর সঙ্গে চন্দন গুঁড়ো ও দুধ মিশিয়ে তৈরি করে ফেলুন সহজ উপটান।
উপকরণ
২ টেবিল চামচ বেসন। ১ টেবিল চামচ চন্দন গুঁড়া। এক চিমটি হলুদ। ১-২ টেবিল চামচ দুধ। প্রয়োজন অনুযায়ী গোলাপজল মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এবার চোখের চারপাশ এড়িয়ে পরিষ্কার ত্বকে এর একটি পাতলা স্তর লাগান। প্রায় ১০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর নরম তোয়ালে দিয়ে মুখ মুছে ফেলুন।
২. কমলার খোসার উপটান
কমলালেবুর খোসার গুঁড়ো ১ টেবিল চামচ। ওটমিল পাউডার ১ টেবিল চামচ। চন্দন গুঁড়ো ১ টেবিল চামচ। গুঁড়ো দুধ একসঙ্গে মেশান ১ টেবিল চামচ। ১ চামচ মধু এবং প্রয়োজন অনুযায়ী গোলাপজল মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এটি আলতো করে মুখে লাগান এবং ১০-১৫ মিনিট সময় অপেক্ষা করে কোনো ঘষাঘষি না করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এবার আলতো করে ত্বক শুকিয়ে নিন।
৩. মুলতানি মাটি ও নিমের উপটান
মুলতানি মাটি ১ টেবিল চামচ। হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ। চন্দন গুঁড়ো ১ টেবিল চামচ। ১ চা চামচ নিম গুঁড়ো নিয়ে একসঙ্গে মেশান। এরপর ১ টেবিল চামচ গোলাপজল ও ১ টেবিল চামচ দুধ যোগ করুন। তবে যতক্ষণ না মিশ্রণটি একটি মসৃণ পেস্টে পরিণত হয়, ততক্ষণ একটি পাতলা স্তর লাগিয়ে প্রায় ১০ মিনিটের জন্য রেখে দিন। মাস্কটি অতিরিক্ত শুকিয়ে যাওয়ার আগেই হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৪. চন্দন ও চালের গুঁড়োর উপটান
চন্দন ও চালের গুঁড়োর উপটান তৈরি করুন। এর সঙ্গে বেসন ও হলুদ মিশিয়ে বানিয়ে ফেলুন উপটান। একটি পাত্রে ১ টেবিল চামচ চালের গুঁড়ো, ১ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ চন্দন গুঁড়ো, ১ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে তাতে কয়েক ফোঁটা তিলের তেল দিন। এবার প্রয়োজন অনুযায়ী গোলাপজল দিন। তবে যতক্ষণ না একটি ঘন এবং সহজে ছড়ানো যায় এমন পেস্ট তৈরি করুন। পরিষ্কার ত্বকে আলতো করে লাগিয়ে প্রায় ১০ মিনিট রেখে দিন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

-6aeb47fb8e184.jpg)