Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

প্রোস্টেটের সমস্যা এড়াতে এই বীজ খান

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পিএম

প্রোস্টেটের সমস্যা এড়াতে এই বীজ খান

Advertisement

প্রোস্টেটে সমস্যা তৈরি হওয়া না পর্যন্ত কেউই এই অঙ্গ নিয়ে মাথা ঘামান না। অথচ পুরুষদের মধ্যে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্তের আশঙ্কাই সবচেয়ে বেশি।

বিশ্ব জুড়ে প্রায় ৬ শতাংশ মানুষ আক্রান্ত হন প্রোস্টেট ক্যান্সারে। নীরবে বাসা বাঁধে এই রোগ। তাই ৫০ পেরোনোর আগেই পুরুষদের প্রোস্টেটের স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া জরুরি।

শুধু ক্যান্সার নয়, প্রোস্টেট সংক্রান্ত নানা রোগ হানা দেয় এই বয়সের পরে। তবে সচেতন থাকলে এবং সতর্কতা অবলম্বন করলে একাধিক রোগের ঝুঁকি এড়ানো যায়। তবে পুরুষদের প্রোস্টেটের স্বাস্থ্য বজায় রাখতে কুমড়োর দানা একাই একশো।

ক্যান্সারের ঝুঁকি না থাকলেও ৫০-এর পরে ৫০% পুরুষদের মধ্যে বিনাইন প্রোস্ট্যাটিক হাইপারপ্লাসিয়া ও প্রোস্টাটাইটিসের ঝুঁকি বেড়ে যায়। বিনাইন প্রোস্ট্যাটিক হাইপারপ্লাসিয়ায় প্রস্টেট গ্রন্থির আকার বেড়ে যায়। অন্যদিকে, প্রোস্টাটাইটিসে প্রস্টেট গ্রন্থিতে মারাত্মক প্রদাহ হয়। এই ধরনের সমস্যা এড়াতে কুমড়ো দানা ভীষণ উপযোগী।

কুমড়ার বিচিতে ম্যাগনেশিয়াম, জিঙ্ক ও আয়রনের মতো উপাদান রয়েছে, যা প্রোস্টেট গ্রন্থির স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। এ ছাড়া কুমড়ার বিচিতে ওমেগা-৩ ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা প্রদাহ কমাতে সাহায্য করে। পাশাপাশি পুরুষদের মধ্যে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি প্রতিরোধ করে।

কুমড়ার বিচি খেলে পুরুষের যেসব উপকার হতে পারে

প্রস্টেট গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি ও প্রদাহ প্রতিরোধে সাহায্য করে কুমড়ার বিচি। 

বিনাইন প্রোস্ট্যাটিক হাইপারপ্লাসিয়ার উপসর্গগুলোকে নিয়ন্ত্রণে রাখে।

কুমড়ার বিচিতে জিঙ্ক রয়েছে, যা টেস্টোস্টেরন হরমোনের মাত্রায় বজায় রাখে। এর জেরে প্রজনন স্বাস্থ্য ভালো থাকে এবং ফার্টিলিটি সংক্রান্ত সমস্যা এড়ানো যায়।

যৌন স্বাস্থ্য ভালো রাখতেও সহায়ক কুমড়ার বিচি। এটি স্পার্ম কাউন্ট বাড়াতে সাহায্য করে।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি প্রতিরোধ করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রিলসের নেশা ছাড়তে সাহায্য করবে যে নতুন অভ্যাস

রিলসের নেশা ছাড়তে সাহায্য করবে যে নতুন অভ্যাস

শিশুর উদ্বেগের ৩ লক্ষণ, যেভাবে সামলাবেন সন্তানের মানসিক চাপ

শিশুর উদ্বেগের ৩ লক্ষণ, যেভাবে সামলাবেন সন্তানের মানসিক চাপ

দাম্পত্যে কথা কমে, বাড়ে দূরত্ব— এমন পরিস্থিতিতে কী করবেন?

দাম্পত্যে কথা কমে, বাড়ে দূরত্ব— এমন পরিস্থিতিতে কী করবেন?

জীবনসঙ্গী নির্বাচনে ভুল এড়াতে বিয়ের আগে যে কথাগুলো জানা জরুরি

জীবনসঙ্গী নির্বাচনে ভুল এড়াতে বিয়ের আগে যে কথাগুলো জানা জরুরি

দিনে গরম রাতে ঠান্ডা— এ সময় এসির তাপমাত্রা কেমন হওয়া উচিত

দিনে গরম রাতে ঠান্ডা— এ সময় এসির তাপমাত্রা কেমন হওয়া উচিত

এনাল ফিশার হলেই কি অস্ত্রোপচার? জানুন লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায়

এনাল ফিশার হলেই কি অস্ত্রোপচার? জানুন লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায়

আরও পড়ুন

প্রোস্টেটের সমস্যা এড়াতে এই বীজ খান

প্রোস্টেটের সমস্যা এড়াতে এই বীজ খান

প্রোস্টেট ক্যানসার পুরুষদের যেসব জটিলতা সৃষ্টি করে

প্রোস্টেট ক্যানসার পুরুষদের যেসব জটিলতা সৃষ্টি করে

রিলসের নেশা ছাড়তে সাহায্য করবে যে নতুন অভ্যাস

রিলসের নেশা ছাড়তে সাহায্য করবে যে নতুন অভ্যাস

শিশুর উদ্বেগের ৩ লক্ষণ, যেভাবে সামলাবেন সন্তানের মানসিক চাপ

শিশুর উদ্বেগের ৩ লক্ষণ, যেভাবে সামলাবেন সন্তানের মানসিক চাপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম