Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

শিশুর উদ্বেগের ৩ লক্ষণ, যেভাবে সামলাবেন সন্তানের মানসিক চাপ

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম

শিশুর উদ্বেগের ৩ লক্ষণ, যেভাবে সামলাবেন সন্তানের মানসিক চাপ

শিশুর আচরণে কোনো পরিবর্তন দেখা দিলে অভিভাবক, শিক্ষক ও পরিবারের অন্যদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।

Advertisement

শিশুদের সব সময় হাসিখুশি ও দুশ্চিন্তামুক্ত মনে করা হয়। তাই অনেকেই ভাবেন, মানসিক চাপ বা উদ্বেগ শুধু বড়দের কিংবা কিশোর-কিশোরীদের হয়। কিন্তু শিশুরাও দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতায় ভুগতে পারে। অনেক সময় তারা মনের কষ্ট বা অস্বস্তির কথা মুখে বলতে পারে না। তাই শিশুর আচরণে কোনো পরিবর্তন দেখা দিলে অভিভাবক, শিক্ষক ও পরিবারের অন্যদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।

বিশেষজ্ঞদের মতে, কোনো সমস্যা হলে শিশু নিজেই তা অভিভাবককে জানাবে—এমন প্রত্যাশা করা ঠিক নয়। বিশেষ করে ছোট শিশুদের উদ্বেগের অনুভূতি বোঝানো বা প্রকাশ করার মতো যথেষ্ট শব্দভান্ডার থাকে না। তাই তারা আচরণের মাধ্যমে নিজেদের অস্বস্তি প্রকাশ করে। কিন্তু এসব লক্ষণ অনেক সময় দুষ্টুমি, জেদ কিংবা সাময়িক আচরণগত সমস্যা বলে ভুল করা হয়।

শিশুর উদ্বেগের তিনটি গুরুত্বপূর্ণ লক্ষণ

১. শারীরিক অসুস্থতার অভিযোগ: স্কুলে যাওয়ার আগে বারবার পেটব্যথা কিংবা রোববার রাতে মাথাব্যথার অভিযোগ উদ্বেগের লক্ষণ হতে পারে। অনেক শিশুর ক্ষেত্রে মানসিক চাপ প্রথমে শারীরিক অস্বস্তি হিসেবে প্রকাশ পায়। তারা সমস্যার কারণ বুঝতে না পেরে শুধু ব্যথার কথা জানায়।

২. আচরণে নীরব পরিবর্তন: উদ্বিগ্ন শিশু হঠাৎ অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়তে পারে, একা ঘুমাতে অস্বীকৃতি জানাতে পারে কিংবা সামান্য বিষয়েও রেগে যেতে পারে। ঘুমের সমস্যা, খিটখিটে মেজাজ এবং আগে পছন্দের কাজ এড়িয়ে চলাও উদ্বেগের ইঙ্গিত।

৩. ছোটবেলা থেকেই অতিরিক্ত চাপ: পড়াশোনার প্রত্যাশা, ব্যস্ত রুটিন এবং ডিজিটাল পর্দার অতিরিক্ত ব্যবহার শিশুদের মানসিক চাপে ফেলতে পারে। এমনকি পরিবারের বড়দের দুশ্চিন্তা ও অস্থিরতাও শিশুরা সহজেই অনুভব করে।

সন্তানকে সহায়তা করবেন যেভাবে

চিকিৎসকদের পরামর্শ, শিশুর প্রতি সহানুভূতিশীল হতে হবে। কেন মন খারাপ, এমন প্রশ্নের পরিবর্তে তাকে ভয়, দুশ্চিন্তা বা নার্ভাস লাগার মতো অনুভূতির সহজ ভাষা শেখাতে হবে। পাশাপাশি প্রতিদিনের রুটিন ঠিক রাখা, মোবাইল ফোন দূরে রেখে কিছুটা সময় সন্তানের সঙ্গে কাটানো এবং তার বারবার প্রশ্ন করার বিষয়ে ধৈর্য ধরতে হবে।

বিশেষজ্ঞের মতে, ভালোবাসা, সহমর্মিতা ও নিরাপদ পরিবেশ পেলে শিশু ধীরে ধীরে নিজের অনুভূতি প্রকাশ করতে শেখে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দাম্পত্যে কথা কমে, বাড়ে দূরত্ব— এমন পরিস্থিতিতে কী করবেন?

দাম্পত্যে কথা কমে, বাড়ে দূরত্ব— এমন পরিস্থিতিতে কী করবেন?

জীবনসঙ্গী নির্বাচনে ভুল এড়াতে বিয়ের আগে যে কথাগুলো জানা জরুরি

জীবনসঙ্গী নির্বাচনে ভুল এড়াতে বিয়ের আগে যে কথাগুলো জানা জরুরি

দিনে গরম রাতে ঠান্ডা— এ সময় এসির তাপমাত্রা কেমন হওয়া উচিত

দিনে গরম রাতে ঠান্ডা— এ সময় এসির তাপমাত্রা কেমন হওয়া উচিত

এনাল ফিশার হলেই কি অস্ত্রোপচার? জানুন লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায়

এনাল ফিশার হলেই কি অস্ত্রোপচার? জানুন লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায়

বারবার ইউরিন ইনফেকশন, যেসব কারণে নারীদের ঝুঁকি বাড়ে

বারবার ইউরিন ইনফেকশন, যেসব কারণে নারীদের ঝুঁকি বাড়ে

শরীরের বাড়তি ওজন কমিয়ে দিতে পারে স্মৃতিশক্তি, বলছে গবেষণা

শরীরের বাড়তি ওজন কমিয়ে দিতে পারে স্মৃতিশক্তি, বলছে গবেষণা

আরও পড়ুন

রিলসের নেশা ছাড়তে সাহায্য করবে যে নতুন অভ্যাস

রিলসের নেশা ছাড়তে সাহায্য করবে যে নতুন অভ্যাস

শিশুর উদ্বেগের ৩ লক্ষণ, যেভাবে সামলাবেন সন্তানের মানসিক চাপ

শিশুর উদ্বেগের ৩ লক্ষণ, যেভাবে সামলাবেন সন্তানের মানসিক চাপ

সুস্বাদু পেয়ারা পেতে যে ৫ বিষয় লক্ষ্য রাখবেন

সুস্বাদু পেয়ারা পেতে যে ৫ বিষয় লক্ষ্য রাখবেন

দাম্পত্যে কথা কমে, বাড়ে দূরত্ব— এমন পরিস্থিতিতে কী করবেন?

দাম্পত্যে কথা কমে, বাড়ে দূরত্ব— এমন পরিস্থিতিতে কী করবেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম