Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দাফনে বাধা ছেলের, দীর্ঘ সময় পড়ে ছিল বাবার মরদেহ

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:১১ পিএম

দাফনে বাধা ছেলের, দীর্ঘ সময় পড়ে ছিল বাবার মরদেহ

Advertisement

সম্পত্তির ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ছেলের বাধায় দীর্ঘ সময় ধরে এক বাবার মরদেহ পড়ে থাকার অভিযোগ পাওয়া গেছে। মৃত ব্যক্তি তার সম্পত্তি মেয়েদের নামে লিখে দেওয়ায় ক্ষুব্ধ ছেলে এ কাণ্ড ঘটিয়েছেন। 

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মৃত ব্যক্তির নাম তসলিম উদ্দিন (৬৫)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার পশ্চিম সরলিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে দেখভাল না করায় তসলিম উদ্দিন তার এক মেয়ের বাড়িতে থাকতেন। রোববার (৩০ নভেম্বর) মাগরিবের নামাজের পর সেখানেই তার মৃত্যু হয়। এরপর তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে ছেলে মরদেহের দখল নিয়ে তা আটকে দেন।

জানা গেছে, সম্পত্তির ভাগাভাগি নিয়ে তসলিম উদ্দিনের সঙ্গে তার ছেলের দীর্ঘদিনের বিরোধ ছিল। সম্প্রতি তসলিম উদ্দিন তার সম্পত্তি মেয়েদের নামে লিখে দেন। মূলত এ কারণেই ছেলে ক্ষিপ্ত হয়ে এমন অমানবিক কাজ করেন।

লিখিত অভিযোগ ও স্থানীয়দের হস্তক্ষেপ মরদেহ আটকে রেখে ছেলে তার বোনদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন। অভিযোগে তিনি সম্পত্তির বিষয়ে কিছু দাবি তুলে ধরেন এবং দাফনে বাধা দেন।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সেখানে ছুটে যান। দীর্ঘ আলোচনা ও সালিশের পর স্থানীয়রা ছেলেকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সোমবার দুপুরে স্থানীয়দের মধ্যস্থতায় তসলিম উদ্দিনের মরদেহ দাফন করা সম্ভব হয়।

বালিয়াডাঙ্গী থানার ওসি দুরুল হুদা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমাদের সরকার গতানুগতিক ধারায় চলছে না’

‘আমাদের সরকার গতানুগতিক ধারায় চলছে না’

বন্ধুর সহায়তায় স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

বন্ধুর সহায়তায় স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসির ফলাফল ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

৯৮ শতাংশ কেন্দ্রে হার জামায়াত প্রার্থীর

আ.লীগ ও সংখ্যালঘু ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী ৯৮ শতাংশ কেন্দ্রে হার জামায়াত প্রার্থীর

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম