Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাড়ি ভর্তি গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার

Advertisement

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম

গাড়ি ভর্তি গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার

গাঁজাসহ যুবদল নেতা কামরুল ইসলাম(৪০) ও সহযোগী গোলাম রাব্বি(২৫)। ছবি: যুগান্তর

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেকারে গাঁজা পাচারের সময় বিপুল পরিমাণ গাঁজাসহ যুবদল নেতা কামরুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে আখাউড়া-আগরতলা সড়কের পৌরশহরের বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ। 

গ্রেফতার কামরুল ইসলাম পৌরশহরের তারাগন গ্রামের বাসিন্দা দানু মিয়ার ছেলে। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

এ সময় তার সহযোগী গোলাম রাব্বিকেও (২৫) গ্রেফতার করা হয়। তিনি ময়মনসিংহ তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে। তবে বর্তমানে আখাউড়া রাধানগর এলাকার ভাড়াটিয়া বাসিন্দা। 

পুলিশ জানায়, আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পৌরশহরের বাইপাস এলাকায় সকালে পুলিশ অভিযান চালায়।  এ সময় একটি টয়োটা প্রাইভেটকার (যাহার রেজি নং-চট্ট মেট্রো-গ-১১-৩৬৩৭) জব্দ করা হয়।  জব্দ প্রাইভেটকার তল্লাশি চালিয়ে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩৬ কেজি গাঁজাসহ আখাউড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম এবং তার গাড়ি চালক রাব্বিকে গ্রেফতার করে পুলিশ।

আখাউড়া থানা ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে পৌরশহরের বাইপাসের কোড্ডা সড়ক এলাকা থেকে ৩৬ কেজি গাঁজাসহ কামরুল ইসলাম ও তার সহযোগী রাব্বিকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় মাদক চোরাচালানি কাজে ব্যবহৃত তার টয়োটা প্রাইভেটকারটি। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে গাঁজার চালান এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে গ্রহণ করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন বলে ওসি জানিয়েছেন। 

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হবে। 

নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে উপজেলা বিএনপির সিনিয়র নেতারা জানান, মাদকসহ যুবদল নেতা কামরুল ইসলামের গ্রেফতারে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুয়া খেলার অভিযোগে বিএনপি নেতা ও ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

জুয়া খেলার অভিযোগে বিএনপি নেতা ও ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশের সোর্স গ্রেফতার

দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশের সোর্স গ্রেফতার

হাইকোর্টে আগাম জামিন খারিজ, ইডি দপ্তর থেকে বেরোতেই গ্রেফতার ইন্দ্রনীল সেন

হাইকোর্টে আগাম জামিন খারিজ, ইডি দপ্তর থেকে বেরোতেই গ্রেফতার ইন্দ্রনীল সেন

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেফতার ৪

পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেফতার ৪

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

গাইবান্ধায় দায়ের কোপে খুন, ৭ নারীসহ আটক ১৬

গাইবান্ধায় দায়ের কোপে খুন, ৭ নারীসহ আটক ১৬

রাতের আঁধারে ট্রাকভর্তি সার পাচারকালে আ.লীগ নেতা আটক

রাতের আঁধারে ট্রাকভর্তি সার পাচারকালে আ.লীগ নেতা আটক

পুলিশ-সোর্স যোগসাজশে ট্রাক থেকে ইয়াবা লুট, অতঃপর...

পুলিশ-সোর্স যোগসাজশে ট্রাক থেকে ইয়াবা লুট, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম