Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অভিভাবকদের সহায়তায় পরীক্ষা নিলেন প্রধান শিক্ষকরা

Icon

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম

অভিভাবকদের সহায়তায় পরীক্ষা নিলেন প্রধান শিক্ষকরা

পরীক্ষার হলে এক অভিভাবক। ছবি: যুগান্তর

Advertisement

১০ম গ্রেড প্রদানসহ ৩ দফা দাবিতে দেশব্যাপী কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এর ধারাবাহিকতায় নিয়ামতপুরেও চলছে কর্মসূচি। 

বুধবার (৩ ডিসেম্বর) এমন পরিস্থিতিতে স্থানীয় অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষা নিয়েছেন প্রধান শিক্ষকরা। 

নিয়ামতপুরে ১২৮টি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মবিরতি চলছে বলে জানিয়েছেন সহকারী শিক্ষক নেতারা। এদিকে ডিসেম্বরের ১ তারিখ থেকে শুরু হয়েছে বার্ষিক পরীক্ষা। 

ইকরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম জানান, সহকারী শিক্ষকরা তাদের কর্মবিরতি পালন করতে পরীক্ষা বর্জন করে অফিস কক্ষে বসেই সময় কাটাচ্ছেন। এমন অবস্থায় পরীক্ষা নিতে স্থানীয় এক অভিভাবককে অনুরোধ করলে তিনি পরীক্ষা নিতে সহযোগিতা করেছেন। 

নিয়ামতপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও ভাদরন্ড লক্ষীতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক জানান, সহকারী শিক্ষকদের দাবি আদায়ের এ কর্মবিরতিতে তিনি দপ্তরি ও স্থানীয় অভিভাবকদের  সহযোগিতায় বার্ষিক পরীক্ষা নিয়েছেন।  

জানা গেছে, উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়েই এমন অবস্থা। পরীক্ষা বর্জন করে সহকারী শিক্ষকরা অফিসে বসে খোশগল্প করেই সময় কাটাচ্ছেন।

নিয়ামতপুর উপজেলা সহকারী শিক্ষক নেতা শাদ ও আসাদুজ্জান আসাদ জানান, কেন্দ্রের নেতাদের সিদ্ধান্ত অনুসরণ করেই তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলমান থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কারাগারে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

কারাগারে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১

ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১

অবশেষে পূর্ণিমার কাছ থেকে তালাক পেলেন মাসুদ

অবশেষে পূর্ণিমার কাছ থেকে তালাক পেলেন মাসুদ

দুলাভাইকে বিয়ে করায় সালিশে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা শ্বশুরের

দুলাভাইকে বিয়ে করায় সালিশে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা শ্বশুরের

স্ত্রী থাকতে শ্যালিকাকে বিয়ে, টিকটকারের মুখে চুনকালি-জুতার মালা

স্ত্রী থাকতে শ্যালিকাকে বিয়ে, টিকটকারের মুখে চুনকালি-জুতার মালা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম