Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চিত্রা নদীর তীরে ভাসছিল অজ্ঞাত নারীর লাশ

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ পিএম

চিত্রা নদীর তীরে ভাসছিল অজ্ঞাত নারীর লাশ

Advertisement

নড়াইলের কালিয়ায় চিত্রা নদীর তীরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশটি নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় কয়েকজন জেলে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের পিরোলীস্থান কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার পিরোলীস্থান কবরস্থানসংলগ্ন চিত্রা নদীর তীরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয় কয়েকজন জেলে। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, অন্যত্র থেকে নদীর স্রোতে ভেসে মরদেহটি এখানে এসে আটকে থাকতে পারে। মরদেহটির মুখ মাফলার দিয়ে বাঁধা অবস্থায় ছিল।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাসায়নিক মেশানো দুধ ড্রেনে, পানি মেশানো দুধ বিক্রি ৩০ টাকায়

রাসায়নিক মেশানো দুধ ড্রেনে, পানি মেশানো দুধ বিক্রি ৩০ টাকায়

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

নড়াইলে দুপক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

নড়াইলে দুপক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

অস্ত্র নিয়ে হাজিরা দিতে গেলেন তারা ১১ জন, অতঃপর...

অস্ত্র নিয়ে হাজিরা দিতে গেলেন তারা ১১ জন, অতঃপর...

আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশ্যে কৃষককে কুপিয়ে হত্যা

আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশ্যে কৃষককে কুপিয়ে হত্যা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম