Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

পিতার ধানের শীষ এবার ছেলের হাতে, লড়বেন সারজিসের সঙ্গে

Advertisement

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম

পিতার ধানের শীষ এবার ছেলের হাতে, লড়বেন সারজিসের সঙ্গে

Advertisement

পঞ্চগড়-১ আসনে (আটোয়ারী, পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলা) পিতা ব্যারিস্টার জমিরউদ্দীন সরকারের ধানের শীষ এবার ছেলে ব্যারিস্টার নওশাদ জমিরের হাতে। এ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

এ আসন থেকে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার অস্থায়ী রাষ্ট্রপতি, মন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার ও একাধিকবার এ আসনের এমপি ছিলেন। তারই ছেলে নওশাদ জমির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


ইতোমধ্যে ব্যারিস্টার নওশাদ জমির বিএনপির প্রার্থী হিসেবে এ আসনভুক্ত পুরো এলাকা দিনরাত্রি চষে বেড়াচ্ছেন। ঘরে ঘরে জনে-জনে কর্মসূচির অংশ হিসেবে প্রত্যেক ভোটারের সঙ্গে দেখা করে তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছেন।

এ প্রসঙ্গে পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল বলেন, ব্যারিস্টার জমিরউদ্দীন সরকারের জনপ্রিয়তা ও জনগণের আস্থা বিএনপির বড় সম্পদ। সেই উত্তরাধিকার নিয়েই এবারও পঞ্চগড়ে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। তরুণ ও ক্লিন ইমেজের প্রার্থী নওশাদ জমিরের নেতৃত্বে আমরা একতাবদ্ধ। তাছাড়া এ আসনে রয়েছে বিএনপির বিশাল ভোট ব্যাংক।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে লড়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ১৬ নভেম্বর রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম