Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ওয়ার্কশপে অস্ত্র তৈরি, কারিগর গ্রেফতার

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ এএম

ওয়ার্কশপে অস্ত্র তৈরি, কারিগর গ্রেফতার

Advertisement

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ওয়ার্কশপের আড়ালে দেশীয় অস্ত্র তৈরির কারিগর নুর উদ্দিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাঙামাটি জেলার চন্দ্রঘোনা থানাধীন একটি গহীন অঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক নুর উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের বাসিন্দা। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামের নুর উদ্দিনের মালিকানাধীন নোহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরি করা হয়। গত ১ ডিসেম্বর গোয়েন্দা পুলিশ ওই কারখানায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে। তবে এ সময় অভিযুক্ত নুর উদ্দিন পালিয়ে যান। এ ঘটনায় তাকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করে পুলিশ।

গত ৭ ডিসেম্বর চন্দ্রগঞ্জ থানা এলাকা সংলগ্ন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামে মুনু মিঝির বাড়ির সফিউল্লাহর কবরের পাশে ঝোপের ভেতর থেকে পাঁচটি একনলা বন্দুক ও একটি এলজি উদ্ধার করে লক্ষ্মীপুরের গোয়েন্দা পুলিশ। ওই অস্ত্রগুলোও নুর উদ্দিনের ওয়ার্কশপে তৈরি করা হয়।

পুলিশ জানায়, দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মানববন্ধনে ব্যানার ধরলেন ‘অভিযুক্ত’ ব্যক্তি

মানববন্ধনে ব্যানার ধরলেন ‘অভিযুক্ত’ ব্যক্তি

কপাল পুড়ল বিএনপির ২ নেতার

কপাল পুড়ল বিএনপির ২ নেতার

জামিন পেলেন দুধের শিশুসহ কারাবন্দি সেই মা

জামিন পেলেন দুধের শিশুসহ কারাবন্দি সেই মা

লক্ষ্মীপুর-৩ আসনে জয়ী বিএনপির এ্যানি

লক্ষ্মীপুর-৩ আসনে জয়ী বিএনপির এ্যানি

জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে ২ নির্বাচন কর্মকর্তা আটক

জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে ২ নির্বাচন কর্মকর্তা আটক

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে জামায়াত: এ্যানি

লক্ষ্মীপুরে ৬টি সিল জব্দ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে জামায়াত: এ্যানি

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম